বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন রূপনগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে ওসির মতবিনিময় হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান

বাগেরহাটে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

বাগেরহাট প্রতিনিধি : / ১৫৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাগেরহাটে জেলা যুবদলের বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত। রবিবার (১০ নভেম্বর) বিকালে বাগেরহাট জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোঃ সুজোন মোল্লার নেতৃত্বে অনুষ্ঠিত র‌্যালিটি শহরের নরমসজিদের মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের স্বাধীনতা উদ্যানে জেলা বিএনপি আয়োজিত আলোচনা সভায় যোগদান করেন। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেশোনা বিষয়ক সম্পাদক মোঃ শামিমুর রহমান শামিম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। সমাবেশে বিএনপির অন্যান্য নেতাদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, শেখ ওয়াহিদুজ্জামান দিপু. জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এম এ সালাম, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফ্ফর রহমান আলম, যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, শেখ শমশের আলী মোহন, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, শেখ শাহেদ আলী রবি, খাদেম নিয়ামুল নাসির আলাপ প্রমুখ। সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা দাবি বাস্তবায়নে সকল শ্রেণীর মানুষকে সম্পৃক্ত করতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কোনো সভা-সমাবেশ করতে দেয়া হয়নি। মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এখন বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারছে। তবে এই অন্তর্র্বতীকালীন সরকার বেশিদিন ক্ষমতা আঁকড়ে রাখার চেষ্টা করলে তার ফল ভালো হবে না। অবিলম্বে সংসদ নির্বাচনের তারিখ ষোঘসার দাবি জানান বক্তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর