বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

বাগেরহাটে প্রাচীন খলিফাতাবাদের উপর বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত।

সৈয়দ শওকত হোসেন,,বাগেরহাট :  / ১২৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন

মধ্যযুগে বাগেরহাটে অবস্থিত খানজাহান সভ্যতার ও সংস্কৃতির উপর বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠিত হয়েছে। বুধবার(১২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট প্রেসক্লাবে খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আয়োজনে জেলার ৫টি বিতর্ক টিম নিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।ইঞ্জিনিয়ার এস এম আল খাতিবের সভাপতিত্বে বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন করেন বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল আরিফ। বিশেষ অতিথি হিসোবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান,খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ও নির্বাহী সদস্য আবু সাইদ শুনু। প্রধান অতিথি এ সময় বলেন বাগেরহাট একটি ঐতিহ্য সমৃদ্ধ জনপথ। এই জেলার মানুষ অনেক গর্বিত। কিন্তু প্রাচীন এই সভ্যতাও সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে আমাদের যেটা জানা প্রয়োজন সেটা থেকে আমরা দূরে আছি। নতুন প্রজন্ম কে জানানোর জন্যই আয়োজন নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। দাও ফিরিয়ে সেই খলিফাতাবাদ লও এই আধুনিক শহর। এ বিষয়ের উপর বক্তৃতা প্রতিযোগিতা নিঃসন্দেহে ৬০০ বছর আগের এই এলাকার যে সমৃদ্ধ ইতিহাস তা আমাদের মনে করিয়ে দেয়।কোন দেশের সভ্যতা সংস্কৃতি লুকিয়ে থাকে সেই দেশের প্রত্নসম্পদের উপর। খানজাহান ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে নতুন প্রজন্ম ও বাংলাদেশকে মধ্যযুগের খানজাহানের প্রকৃতির ওপর বক্তৃতা প্রতিযোগিতা নিঃসন্দেহে মাইল ফলক হয়ে থাকবে। ব্যতিক্রম ধর্মী এই উদ্যোগ নতুন প্রজন্মকে আমাদের ঐতিহাসিক সংস্কৃতি এবং সভ্যতা জানার সুযোগ করে দিবে। শুধু বাগেরহাট নয় সারা বাংলাদেশে মধ্যযুগের এই বিশ্ব ঐতিহ্য পুরাকীর্তি নিয়ে কাজ অব্যাহত থাকবে এই প্রত্যাশা রইল। বক্তৃতা প্রতিযোগিতায় অষ্টম নবম শ্রেণীর শিক্ষার্থীর অংশগ্রহণ করে। বাগেরহাট শহরের আদর্শ মাধ্যমিক বিদ্যালয় প্রতিপক্ষ বাগেরহাট বহুমুখী স্কুল এন্ড কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর