শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

বাগেরহাটের রামপালে মৎস্যঘের জবরদখলে রেখে মাছ চাষের অভিযোগ

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : / ১২৪ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন

রামপালের কাদিরখোলায় একটি মৎস্যঘের জবরদখলে রেখে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় রামপাল থানায় বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গাজী শাহনেওয়াজ পিপলু। অভিযোগে জানা গেছে, উপজেলার কাদিরখোলা গ্রামের কেরামত আলীর ৩.৫০ একর জমি লিজ নেন একই গ্রামের মৃত জোমশেদ আলীর ছেলে মো. সাইফুল ইসলাম। গত চার বছর পূর্বে তিন বছরের জন্যে ১ লক্ষ ৮০ হাজার টাকায় মৌখিক চুক্তিতে মৎস্যঘেরটি লিজ দেন কেরামত আলী। ২০২৩ সালে লিজ চুক্তির মেয়াদ শেষ হলেও ২০২৪ সালে কোন হারির টাকা ছাড়াই জোরপূর্বক ঘেরটি দখলে রাখেন সাইফুল ইসলাম। কেরামত আলীর ছেলে অভিযোগকারী গাজী শাহনেওয়াজ পিপলু জানান, চুক্তির ৩ বছরের হারির ১ লাখ ৮০ হাজার টাকার মধ্যে ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বাকী ১০ হাজার টাকাসহ ২০২৪ সালের হারির টাকা দিতে পারবে না বলে হুমকি দেয়। জমি ফেরৎ চাইলে সাইফুল ইসলাম বলেন, কোন জমি ফেরৎ দিবো না, আমি জমিতে মাছ চাষ করবো। জমির কাছে আসলে বা বাড়াবাড়ি করলে জীবনে শেষ করার হুমকি দেয়। এতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবী করেন।এ বিষয়ে অভিযুক্ত সাইফুল ইসলামের মুঠোফোনে একাধিকবার রিং হলেও তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া যাইনি।অভিযোগের বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজা’র কাছে জানতে চাইলে তিনি লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, উভয়পক্ষের লোকদের ডেকে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর