বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

বাগেরহাটের রামপালের হুড়কা ইউপি’র ডিজিটাল সেন্টারে দূর্ধর্ষ চুরি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি : / ১২৭ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

বাগেরহাটের রামপালের হুড়কা ইউনিয়নের ডিজিটাল (ইউডিসি) সেন্টারে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এ সময় চোর চক্রের সদস্যরা অনুমান দেড় লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় রামপাল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ইউপি চেয়ারম্যান তপন গোলদার।জিডিতে তিনি উল্লেখ করেছেন, উপজেলার ৬ নং হুড়কা ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পন্ন করে গত ইং ১৬ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে রুমের তালা বন্ধ করে এবং দোতলার ক্লপসিবল গেটে তালা লাগিয়ে যথারিতি চলে যান ইউডিসি রুনু বিশ্বাস। রবিবার (১৯ জানুয়ারি) সকাল ১০ টায় পরিষদে আসেন। এসময় দেখেন তালার কড়া কেটে ভেতরে থাকা একটি ডেক্সটপ কম্পিউটার, একটি প্রিন্টার, একটি ফটোকপিয়ার মেশিন নিয়ে যায়। এতে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়। এলাকাবাসী অভিযোগ করেন পরিষদ ফাঁকা স্থানে হওয়ায় ও অনেকটা অরক্ষিত থাকায় এমন চুরি সংঘটিত হয়েছে। এ বিষয়ে হুড়কা ইউপি চেয়ারম্যান ও হুড়কা আওয়ামীলীগ সভাপতি তপন গোলদারের সাথে কথা হলে তিনি চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন কে বা কারা মালামাল চুরি করেছে সেটি জানতে পারেননি।রামপাল থানার ওসি মো. সেলিম রেজা চুরি ও জিডির বিষয়টি নিশ্চিত করে বলেন, অভ্যন্তরীণ কেউ বা বাইরের কেউ এই চুরির সাথে জড়িত আছে কি না সেটি ক্ষতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর