মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

বন্যা দেখতে এসে তলিয়ে গেল জলে চার বন্ধু, উদ্ধার তিন নিখোঁজ এক,

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৮৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ অপরাহ্ন

মঙ্গলবার, ‌ পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত , আনন্দপুর থানার জগন্নাথপুরের ভেলাঘাটে, চার বন্ধু বন্যা দেখতে এসে তলিয়ে যায়, বেলা ১১ টার সময়, তিনজনকে উদ্ধার করা গেলেও, একজন নিখোঁজ নাবালক।

জানা যায় বেশ কিছুক্ষণ ধরে জলের মধ্যে এদিক ওদিক করতে থাকে, এরপর রাস্তার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত জলের মধ্য দিয়ে যেতে শুরু করে চার নাবালক, কিছুটা যাওয়ার পরে হঠাৎ ওই জলের স্রোতে নিয়ন্ত্রণ হারিয়ে তলিয়ে যায় চার নাবালক, বেশ কিছুটা জলের তরে ভেসে যায় তারা,

সেই মুহূর্তে দূরে কয়েকজন যুবক গাড়ি ধুচ্ছিলেন। হঠাৎই তাদের চোখে পড়ে ছেলেগুলি জলে ভেসে চলে যাচ্ছে, যুবকরা তৎক্ষণাৎ জলের মধ্যে ঝাঁপ দিয়ে ভেসে যাওয়া বালকদের কাছে পৌঁছায়, কোনরকমে উদ্ধার করে ভেসে যাওয়া বালকদের ডাঙ্গায় নিয়ে আসে।
চারজনের মধ্যে তিন জনকে উদ্ধার করা সম্ভব হলেও, একজনকে খুঁজে পাওয়া যায়নি।

দীর্ঘ দু-তিন ঘন্টা ধরে তারা বিভিন্ন পদ্ধতিতে উদ্ধার কার্য চালায়, চিৎকার শুনে গ্রামের কয়েকশ মানুষ ছুটে আসে ঘটনাস্থলে। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়।

দীর্ঘক্ষণ উদ্ধারকার্য চালালেও বিকেল তিনটে পর্যন্ত এক নাবালককে উদ্ধার করা সম্ভব হয়নি, দীর্ঘ চার ঘন্টা হয়ে গেলেও ঘটনস্থলে পৌঁছায়নি পুলিশ প্রশাসন ,

পরিবারের কাতর আর্জি, যে কোন মূল্যে খুঁজে দেওয়া হোক তাদের ছেলেকে, পরিবারসহ গোটা জগন্নাথপুর গ্রাম কান্নায় ভেঙে পড়ে ,এলাকায় শোকের ছায়া নেমে আসে। কান্নায় ভেঙে পড়েন মহিলারা।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর