শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রশাসনিক অনিয়মের অভিযোগ

মোঃ কামরুল ইসলাম খান ময়মনসিংহ ফুলপুর উপজেলা প্রতিনিধি : / ১৩৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

অত্যন্ত দুঃখের বিষয়, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশ অমান্য করেছেন ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।জানা যায়, মোহাম্মদ আহসান উল্লাহ — ইসলাম শিক্ষা বিষয়ের সহকারী শিক্ষক হিসেবে ২০০৮ সালের ১০ ফেব্রুয়ারি তারিখে অত্র প্রতিষ্ঠানে যোগদান করেন এবং দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।তবে ২০২৫ সালের ১ সেপ্টেম্বর শিক্ষক হাজিরা খাতায় তাঁর নাম অবনমন করা হয়, যা একজন শিক্ষকের সম্মান ও মর্যাদার পরিপন্থী এবং অমানবিক আচরণের শামিল বলে মনে করছেন অনেকে।এই বিষয়ে মোহাম্মদ আহসান উল্লাহ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। উল্লেখ্য, পদাধিকারবলে ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযোগ সূত্রে জানা যায়, স্কুলের উন্নয়নমূলক কার্যক্রম এগিয়ে নেওয়ার প্রচেষ্টার মধ্যেই কিছু কুচক্রী মহল পূর্বের মতোই সক্রিয় হয়ে উঠেছে। আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে কিছু অসাধু প্রভাবশালী গোষ্ঠী নিজেদের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার করত, বর্তমানে সেই পরিস্থিতি আবারও চোখে পড়ছে।স্থানীয় সচেতন মহল বলছে, বিদ্যালয়ের বর্তমান কার্যক্রম আগের চেয়ে অনেক উন্নত হলেও — অভ্যন্তরীণ ষড়যন্ত্র ও প্রশাসনিক অনিয়মের কারণে শিক্ষা পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখন প্রয়োজন ন্যায়সংগত তদন্ত ও প্রশাসনিক হস্তক্ষেপ, যাতে শিক্ষকদের মর্যাদা রক্ষা পায় এবং বিদ্যালয়ের ভাবমূর্তি অক্ষুণ্ণ থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর