বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পূর্ব মেদিনীপুরে জল নিকাশির খালকে বন্ধ করে, তৈরি হচ্ছিল এক ব্যক্তির ব্যক্তিগত পোল, গ্রামবাসীদের বিক্ষোভ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৯৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন

শনিবার, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার অন্তর্গত বরদাবাড় গ্রামে ঘটনাটি ঘটে , গ্রামবাসীরা বিক্ষোভ দেখান,

জানাযায় জল নিকাশের খাল কে বন্ধ করে , আজ তৈরি হচ্ছিল এক ব্যক্তির উদ্যোগে ব্যক্তিগত পোল, গ্রামবাসীরা দেখতে পেয়ে বিক্ষোভ দেখিয়ে তা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়।

এলাকাবাসীদের অভিযোগ, এই এলাকার নাসা খালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ , প্রায় ১৭টি থেকে ১৮টি গ্রাম এই খালের জলে উপকৃত হন। পাশাপাশি এলাকার খালের জল নিকাশি ব্যবস্থা ঠিক ঠাক না থাকার কারণেও অতিরিক্ত বর্ষায় গ্রামবাসীদের জলে ডুবে থাকতে হয় বহুদিন ধরে।

তবে মূলত এক ব্যক্তি এই খালকে অবরুদ্ধ করে বাড়ীর সাথে ব্যক্তিগত পোলের কাজ করছিল, আর এই ঘটনা সামনে আসার পরেই স্থানীয় কয়েকটি গ্রামের মানুষজন বিক্ষোভ দেখান , এবং পোলটি ভেঙে গুঁড়িয়ে দেন ক্ষুব্ধ গ্রামবাসীরা।

এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে এলাকায় রীতিমতো উত্তেজনা ছড়ায়, বাক বিতোন্ডা চলতে থাকে। প্রশাসনিক তরপেও খবর দেওয়া হয়।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাশ, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর