বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

হাসান মামুন পিরোজপুর থেকে : / ১৩৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে এ পর্যন্ত মোট ১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪ টার আগেই পিরোজপুর-১ (পিরোজপুর সদর, নাজিরপুর ও ইন্দুরকানী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী হিসেবে জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ আলমগীর হোসেন মনোনয়নপত্র জমা দেন। তিনি নির্বাচন আচরণবিধি অনুসরণ করে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদের হাতে তার মনোনয়নপত্র দাখিল করেন। জেলা রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২২ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। শেষ সময় পর্যন্ত এর মধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোট ১৬ জন প্রার্থী। এর মধ্যে সংসদীয় আসন-১২৭ পিরোজপুর-১ আসনে ২ জন, সংসদীয় আসন-১২৮ পিরোজপুর-২ আসনে ৭ জন এবং সংসদীয় আসন-১২৯ পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সংসদীয় আসন-১২৭, পিরোজপুর-১ (২ জন) ১। অধ্যক্ষ আলমগীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ২। মাসুদ সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংসদীয় আসন-১২৮, পিরোজপুর-২ (৭ জন) ১। শামীম সাঈদী, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ২। আহমেদ সোহেল মঞ্জুর সুমন, বিএনপি, ৩। মো. মোস্তাফিজুর রহমান, স্বতন্ত্র, ৪। ফয়সাল খান, এবিপি, ৫। আবুল কালাম আজাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৬। মাহমুদ হোসেন, স্বতন্ত্র, ৭। মহিবুল হাসান, জাতীয় পার্টি (জেপি)। সংসদীয় আসন-১২৯, পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) (৭ জন) ৭। রুস্তম আলী ফরাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ২। রুহুল আমিন দুলাল, বিএনপ, ৩। মাসরেকুল আজম রবি, জাতীয় পার্টি, ৪। আব্দুল জলিল শরীফ, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ৫। করিম শিকদার, জাসদ, ৬। তৌহিদুর ইসলাম, স্বতন্ত্র, ৭। শামীম হামিদি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মনোনয়নপত্র দাখিলকালে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর