বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পিরোজপুরে সুন্দরবন রক্ষায় সাংবাদিকদের করনীয় বিষয়ে সভা ও সুরক্ষা কমিটি গঠন

পিরোজপুর প্রতিনিধি : / ১০৫ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবন এবং তৎসংলগ্ন বিভিন্ন অঞ্চল সমুহের দুষণ কমানো এবং প্লাস্টিক বর্জনের লক্ষ্যে পিরোজপুরে জেলার সাংবাদিকদের নিয়ে এক এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে পলিথিন ও প্লাস্টিক দূষণ থেকে সুন্দরবনকে রক্ষায় যৌথ সভা অনুষ্ঠিত হয়।পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি রেজাউল ইসলাম শামিম এর সভাপতিত্বে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বেসরকারী উন্নয়ন সংস্থা রুপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু। মুখ্য আলোচক হিসাবে সুন্দরবন প্রকল্পের সমন্বয়ক শুভাশীষ ভট্টাচার্য সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে স্থানীয় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহ ও বিভিন্ন স্টক হোল্ডারদের সাথে কার্যকরী যোগাযোগ ও এ্যাডভোকেসি করার কৌশল রপ্ত করাসহ উপকুলীয় পাঁচটি জেলার ১৭ টি উপজেলার বিস্তৃর্ণ এলাকাজুড়ে সুন্দরবনের পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে সক্রিয় উদ্যোগ নেওয়ার কৌশল সম্পর্কে নিজেদের দক্ষতা সম্পর্কে সম্যক ধারনা উপাস্থপন করেন।তিনি বলেন, বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের বিভিন্ন প্রান্তে পর্যটকেরা ভিড় জমাচ্ছেন। করমজল, হাড় বাড়িয়া ইকো ট্যুরিজম কেন্দ্র, দুবলার চর, হিরণ পয়েন্ট, জামতলা সি বিচ পয়েন্ট থেকে শুরু করে একেবারে সুন্দরবনের কোল ঘেঁষা পর্যটনকেন্দ্রগুলোতে বেড়েছে প্লাস্টিকের দূষণ। পর্যটকেরা সঙ্গে করে নিয়ে আসছেন পানীয় বোতল, পলিথন প্লাস্টিকের প্যাকেট, চায়ের কাপসহ বিভিন্ন প্লাস্টিক পন্য। বাড়ি ফেরার আগে সে সব ফেলে যাচ্ছেন স্পটগুলোতে ও বিভিন্ন নদ-নদিতে। তিনি বলেন এ থেকে সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকার পরিবেশ রক্ষা করতে সাংবাদিকদের লেখনির মাধ্যমে মানুষকে সচেতন করে আমাদের ‘মা’ সুন্দরবনকে রক্ষা করতে হবে।পরে সুন্দরবনসহ উপকূলীয় অঞ্চল রক্ষা ও পরিবেশ দূষণ বন্ধে পিরোজপুর জেলা সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়। এতে পিরোজপুর প্রেসক্লাব সভাপতি রেজাউল ইসলাম শামিমকে আহবায়ক, এটিএন বাংলার জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম মিলন, নেছারাবাদ উপজেলার মো. আনোয়ার হোসেন এবং মঠবাড়িয়া উপজেলার যুগ্ম আহবায়ক এবং আমাদের সময় ডট কমের পিরোজপুর প্রতিনিধি খেলাফত হোসেন খসরুকে সদস্য সচিব করে পিরোজপুরের বিভিন্ন উপজেলার সাংবাদিকদের নিয়ে ২৫ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়।শুভেচ্ছা বক্তব্য রাখেন, সুন্দরবন সাংবাদিক ফোরামের সভাপতি মনিরুজ্জামান নাসিম আলী। সুন্দরবন রক্ষার্থে এই কার্যক্রম ২০২৬ বছরের ডিসেম্বর মাস পর্যন্ত চলবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর