মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

পিরোজপুরে র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৩ প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০৬:২৭ পিএম পিরোজপুরে র‍্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টা, গ্রেফতার ৩ পিরোজপুর প্রতিনিধি পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। গ্রেফতারকৃতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডি চাকুরিচ্যুত মো. শেখ ফরিদ (৩২) এবং ঝিনাইদহ জেলার মো. শিপন আলী সোহেল (৩৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে র‍্যাবের জ্যাকেট, খেলনা পিস্তল, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, ব্যাটেল স্টিক, র‍্যাব আইডি কার্ড এবং পুলিশের ট্রাউজারসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবির চৌকস টিম ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ভান্ডারিয়া পৌরসভার ০৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় একটি মাইক্রোবাস, দুটি এক্সট্রা নাম্বারপ্লেট এবং চোখ বাঁধার কাপড়ও জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১১টি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের মূলহোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

পিরোজপুর প্রতিনিধি : / ১৪৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন

পিরোজপুর জেলার ভান্ডারিয়া থানায় আন্তঃজেলা ডাকাত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। রোববার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের। গ্রেফতারকৃতরা হলেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. জালাল উদ্দিন খান (৪০), সিআইডি চাকুরিচ্যুত মো. শেখ ফরিদ (৩২) এবং ঝিনাইদহ জেলার মো. শিপন আলী সোহেল (৩৫)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে র‍্যাবের জ্যাকেট, খেলনা পিস্তল, হ্যান্ডকাফ, ওয়াকিটকি, ব্যাটেল স্টিক, র‍্যাব আইডি কার্ড এবং পুলিশের ট্রাউজারসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে পিরোজপুর ডিবির চৌকস টিম ইয়াছিন আলম চৌধুরীর নেতৃত্বে ভান্ডারিয়া পৌরসভার ০৩ নং ওয়ার্ডে টিএন্ডটি রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়। এসময় একটি মাইক্রোবাস, দুটি এক্সট্রা নাম্বারপ্লেট এবং চোখ বাঁধার কাপড়ও জব্দ করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১১টি মামলা বিচারাধীন রয়েছে। তাদের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় নতুন একটি মামলাও দায়ের করা হয়েছে। পুলিশ সুপার আরও জানান, ডাকাত দলের মূলহোতাসহ অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর