শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

পিরোজপুরে তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুর প্রতিনিধি : / ১২৯ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন

পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার সকালে ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন তার বাসভবনে এ শীতবস্ত্র বিতরণ করেন।ভান্ডারিয়া উপজেলার নদমুলা, ধাওয়াসহ বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার কম্বল বিতরণ করা হয়। এসময় উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মনির হোসেন আকন, ভান্ডারিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃ হাই হাওলাদার, যুগ্ম আহবায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু সহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন, আমরা আগে ইচ্ছা থাকলেও এ ধরনের সেবামূলক কার্যক্রম করতে পারি নাই। সৈরাচারি আওয়ামী লীগ আমাদের করতে দেয় নাই। এখন সুযোগ এসেছে আপনারা পাশে থাকলে আমরা এ ধরনের কাজ আরও করতে পারবো। দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে ভান্ডারিয়া, কাউখালি, নেছারাবাদের উন্নয়ন আরও তরান্বিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর