শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
বাংলাদেশ জাতীয় নিউজ ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত

পিরোজপুরে জোরপূর্বক ধান লুটের ঘটনায় আদালতে মামলা

পিরোজপুর প্রতিনিধি : / ১৩৮ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

রাজনৈতিক প্রভাব খাটিয়ে অন্যের সম্পত্তির জোবর দখল করে ৩০ বস্তা ধান লুট ও অন্যের বাড়ি থেকে বস্তাবন্দী ধান লুট করার অভিযোগে জামাল হাওলাদার’এর বিরুদ্ধে ভুক্তভোগি ফারজানা বেগম পিরোজপুর বিজ্ঞ আদালতে গত সোমবার ( ২০ জানুয়ারি) মামলা দায়ের করেন। এতে জামাল হাওলাদার সহ আট জনকে আসামি করা হয়। মামলা সূত্রে জানা যায়, ফারজানা বেগমের পরিবার থেকে পিরোজপুর জেলা প্রশাসকের নিকট হতে ডিসিআর নিয়ে দীর্ঘ ২৮/৩০ বছর ধরে চাষাবাদ করে আসছে। সর্বশেষ গত সেপ্টেম্বরে ওই সম্পত্তির ওপর চাষাবাদ করা হয়। ধান পরিপক্ক হলে ধান কেটে বাড়িতে নেয়া হলে জামাল হাওলাদারের নেতৃত্বে একাধিক লোক ৩০ বস্তা বা ৬০ মন ধান তাদের বাড়ির উঠান থেকে আসামিরা দেশীয় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে বস্তাভরা সব ধান লুট করে নিয়ে যায়। এ সময় তারা বিএনপির নাম ভাঙ্গিয়ে এ সকল অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে মামলা উল্লেখ করা হয়। স্থানীয়রা জানান, জামাল হাওলাদার গত পাঁচ আগস্টের পর থেকে বেপরোয়া হয়ে ওঠে। এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে এমনকি তার নিজ আত্মীয় স্বজন তার কথা না শোনায় তার আপন চাচাতো ভাইকে মারধর করে আহত করে। অনেকদিন সে হাসপাতালে ভর্তি ছিল এলাকাবাসী জানায় লুটপাট এর ঘটনা আমরা সবাই জানি। তাদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায় না। বর্তমানে জামাল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশি অস্ত্র প্রদর্শন করে এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। আমরা এ বিষয়টি স্থানীয় প্রশাসনের দৃষ্টি কামনা করছি। ভুক্তভোগী ফারজানা বেগম জানান, জামাল হাওলাদার আমার স্বামী-সহ আমাদের পরিবারের নামে একর পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে চলেছে। জীবিকা নির্বাহের কারণে আমার স্বামী ঢাকায় থাকার সুযোগে আসামিগণ ধান লুট ও জোর জবস্তি দখল অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে। তাকে সহযোগিতা করে আসছে ইন্দুরকানি থানার এসআই সঞ্জীব ঢালী। এসআই সঞ্জীবকে বিনয়ের সাথে অনুরোধ করলে, এসআই সঞ্জীব ঢালী জানায় লুটকৃত ধানের বস্তা এলাকার ব্যক্তিদের জিম্মায় আছে। পরের দিন উদ্ধার করে দিবে বলে আশ্বাস দেয়। কিন্তু আজ পর্যন্ত এসআই সঞ্জীব ঢালীর কাছে অনেক অনুরোধ ও ঘোরাঘুরি করেও তার প্রতিকার পাইনি। তাই বাধ্য হয়ে মামলা করেছি। আইনের মাধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই। এলাকাবাসী জানায় জামাল সব সময় স্বশস্ত্র অবস্থায় চলাফেরা করে তাকে এখনই না থামানো গেলে এলাকার অনেক বড় ক্ষতি হবে। এলাকাবাসী সন্ত্রাসী ভূমিদস্যু জামালের বিচার দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর