মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায় ও অভিষেক সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি : / ১৪ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন

পিরোজপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির বিদায়ী কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা এবং নবনির্বাচিত কমিটির অভিষেক উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে শহরের পুরাতন জেলখানা রোডস্থ জেলা অবসর ভবনে সমিতির জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ২০২৩-২৫ মেয়াদের বিদায়ী কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ এবং ২০২৬-২৭ মেয়াদের নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। সমিতির সভাপতি প্রফেসর আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি মো. আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। নবনির্বাচিত কমিটির প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের আজীবন সদস্য মো. মোকছেদ আলী খান। অনুষ্ঠানে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সভাপতি মো. মহিউদ্দিন খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, কোষাধ্যক্ষ মো. তৈয়ব আলী হাওলাদার, প্রাক্তন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. মনোয়ার হোসেন এবং সদস্য মুজাহিদুল সেলিমসহ অন্যান্য সদস্যরা। অনুষ্ঠানের শেষে বিদায়ী ও নবনির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় বিদায়ী কমিটির সদস্যদের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয় এবং নবনির্বাচিত কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের কল্যাণে কাজ করা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের অধিকার রক্ষা, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর