শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

পিরোজপুরের নেছারাবাদে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পিরোজপুর প্রতিনিধি : / ১৩৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

পিরোজপুরের নেছারাবাদে রতন বেপারী (৪০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছেন নেছারাবাদ থানা পুলিশ। তিনি উপজেলার বলদিয়া ইউনিয়নের লেবু বাড়ি গ্রামের ৯নং ওয়ার্ডের মৃত জনার্দন বেপারীর ছেলে।রবিবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার ‘সোনারগোপ’ নামক স্থানে একটি আম গাছের সাথে গলায় দড়ি দেয়া অবস্থায় এলাকাবাসীরা দেখতে পায়। পরে থানায় খবর দিলে লাশ উদ্ধার করেছে নেছারাবাদ থানা পুলিশ। রতন বেপারী হোগলা পাতার খুচরা ও পাইকারি ব্যবসা করতেন।রতন বেপারীর স্ত্রী যমুনা রানী বেপারী জানান, গত ৯ জানুয়ারি ব্যবসায়িক লেনদেনের জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ব্যবসার খাতিরে বিভিন্ন লোকের সাথে লেনদেন করতো। গতকাল বিকেলেও আমি এবং আমার ছেলের সাথে ফোনে কথা হয়েছে। আমি বুঝে উঠতে পারছি না কেন তিনি গলায় দড়ি দিতে যাবে। গ্রাম চৌকিদার দীপেন সরকার বলেন, সকাল নটার দিকে খবর পেয়ে গঠনস্থলে গিয়ে দেখি আম গাছের সাথে রতন বেপারীর ঝুলন্ত লাশ। দেখার সাথে সাথে থানায় খবর দিলে পুলিশ লাশ থানায় নিয়ে গেছে। ইউপি সদস্য মনোজ কুমার ঢালী বলেন, রতন বেপারী গ্রামে থেকে হোগলা পাতার ব্যবসা করতেন। সেই সুবাদে বিভিন্ন জায়গায় মাল ডেলিভারি দিতেন এবং টাকা পয়সা লেনদেনের জন্য বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতেন। শুনেছি গত সপ্তাহে টাকা আদায় করার জন্য ঢাকার উদ্দেশ্যে গিয়েছিলেন। এখন শুনি এলাকায় গলায় দড়ি দেয়া অবস্থায় তার লাশ পাওয়া গেছে। আমি ঘটনাস্থলে গিয়েছিলাম। নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বনি আমিন বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর