বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

পিরোজপুরের কাউখালীতে ৫ জুয়ারীসহ ১০জন গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি : / ১২২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন

পিরোজপুরের কাউখালীতে জুয়ার সরঞ্জামসহ ৫ জুয়ারীসহ পুলিশ ১০জনকে গ্রেফতার করেছে। জানা গেছে, উপজেলার আমরাজুড়ী ইউনিয়নের মাগুড়া গ্রামে শাহাদাৎ হোসেন বাদশার বাড়িতে ১৫ মার্চ শনিবার শেষ রাতে জুয়ার আসর বসেছে বলে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে কাউখালী থানার এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়। এসময় শাহাদাৎ হোসেনের বাড়ির জুয়ার আসর থেকে মাগুড়া গ্রামের আব্দুর রহমানের ছেলের শাহাদাৎ হোসেন বাদশা (৫৯), একই গ্রামের রজব আলীর ছেলে আব্দুল আউয়াল (৫২), একই গ্রামের নেছার উদ্দিনের ছেলে মামুন খান (৪৩), একই গ্রামের হাতেম আলীর ছেলে বাচ্চু মিয়া (৫২) এবং আমরাজুড়ী গ্রামের আব্দুস সত্তার মীরের ছেলে কালাম মীর (৫৩) কে গ্রেফতার করা হয়। এসময় আসরের জুয়ার এক প্যাকেট তাস, নগদ ১ হাজার ১৭০ টাকা উদ্ধার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। এছাড়াও উপজেলা বিভিন্নস্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভূক্ত ৫ আসামীকে গ্রেফতার করে। এরা হলেন, উপজেলার পারসাতুরিয়া গ্রামের আব্দুল খালেকের ছেলে মিজানুর রহমান (৩৭), দাসেরকাঠী গ্রামের কাদের হাওলাদারের ছেলে মতুর্জা হাওলাদার, সয়না রঘুনাথপুরের মিরন সরদারের ছেলে রিয়াজ সরদার, জব্দকাঠী গ্রামের বিপুল সাধকের ছেলে বিপ্লব সাধক এবং মাগুড়া গ্রামের ওমর আলীকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। এদের নামে বিভিন্ন অপরাধমূলক মামালায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ সোলায়মান জানান,এ উপজেলায় যত বড়ই অপরাধী হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর