শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

পিরোজপুরের ইন্দুরকানীতে ভেঙে পড়ছে আশ্রয়ণ প্রকল্পের ১৮০ ঘর

মোঃ কামরুল ইসলাম, ইন্দুরকানী (পিরোজপুর) থেকে : / ১৩৩ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

কোথাও দাঁড়িয়ে আছে কংক্রিটের কয়েকটি খুঁটি, আবার কোথাও টিনের চালা খসে পড়ে রয়েছে ধ্বংসাবশেষ। কেউ কেউ আবার কোনোরকমে পলিথিন দিয়ে নিজের ঘরটিকে রক্ষা করে টিকে আছে কোনোমতে। আর টিকতে না পেরে ১৮০ পরিবারের মধ্যে অর্ধেকই চলে গেছে অন্যত্র। পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চরের এ আশ্রয়ণ প্রকল্পের দৃশ্য এটিসরেজমিন গিয়ে দেখা যায়, গৃহহীন মানুষের আশ্রয়ের জন্য ২০০৬ সালে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার সাঈদখালী চরে ১৮০ ঘর নির্মাণ করে বাংলাদেশ নৌবাহিনী। তবে ২০০৭ সালের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় ঘরগুলো। এরপর আরও বেশ কয়েকটি বড় বন্যা ও ঘূর্ণিঝড়ে ঘরগুলোর অবস্থা মারাত্মকভাবে নাজুক হয়ে পড়ে। ঘরগুলোতে বসবাসকারীদের অধিকাংশই সাধারণ মৎস্যজীবী ও দিনমজুর। এ ছাড়া এখানকার মানুষ বিভিন্ন এনজিওর ঋণে জর্জরিত। ফলে সংসারের খরচ মিটিয়ে তাদের পক্ষে নতুন করে ঘর নির্মাণ করা কিংবা সেগুলো মেরামত করা সম্ভব ছিল না। ফলে এখানকার প্রায় ৮০ পরিবার মাথাগুঁজতে ঠাঁই নিয়েছেন অন্যত্র।আশ্রয়ণ প্রকল্পের স্থানীয় বাসিন্দারা জানান, শুকনো মৌসুমে তারা ঘরে থাকতে পারলেও বর্ষাকালে থাকা অসম্ভব। প্রতি বর্ষা মৌসুমে পলিথিন দিয়ে কোনোরকমে ঘরে থাকেন তারা। সরকার জরুরিভিত্তিতে মেরামতের উদ্যোগ না নিলে ঘরছাড়া হবেন এ আশ্রয়ণ প্রকল্পের সব বাসিন্দা। ফলে একদিকে যেমন বিপাকে পড়বেন তারা, তেমনই বেদখল হবে এসব সরকারি সম্পত্তি।উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী জানান, দেলোয়ার হোসাইন সাঈদীর জন্মস্থান হওয়ায় দীর্ঘ ১৭ বছরে সাঈদখালী চরে আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামত করেনি আওয়ামী লীগ সরকার। ঘরগুলো অতিদ্রুত মেরামত কিংবা পুনর্নির্মাণ না করা হলে পরিবারগুলো যেমন হবে ঘরছাড়া, তেমনই এসব সম্পদ বেদখল হয়ে যাবে ভূমিদস্যুদের হাতে। বর্তমান সরকারের আশ্রয়ণ প্রকল্পের উন্নয়ন শাখায় ক্ষতিগ্রস্ত ঘরগুলো সংস্কারের জন্য আবেদন করেছি। আশা করি অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত ব্যবস্থা নেবে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান-বিন-মুহাম্মাদ আলী জানান, আশ্রয়ণ প্রকল্পের বেহাল দশার ঘরগুলো পুনরায় নির্মাণের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে পুনর্নির্মাণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর