বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাঁশকুড়ার সেচ দপ্তর ও বিডিও অফিসে কৃষকদের বিক্ষোভ ডেপুটেশন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ২৭১ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

বুধবার, পূর্ব মেদিনীপুরে পাঁশকুড়া এলাকায় সুষ্ঠ জল নিকাশীর দাবীতে শেচদপ্তর ও ভিডিও অফিসে কৃষকরা বিক্ষোভ দেখালেন ও ডেপুটেশন দিলেন।

পাঁশকুড়া এলাকার মধ্য দিয়ে বয়ে যাওয়া ..ওয়ান মেন.. খাল মজে যাওয়া ও এন এইচ ৬ এর উপর ফ্লাইওভার এবং ৬ লেনের রাস্তা তৈরির সময় নিকাশী নালা বন্ধ হয়ে যাওয়ার প্রকৃতি কারণে নারান্দা, কনকপুর, মহৎপুর, জানাবাড়, শিমুলহান্ডা,আখোয়ার সহ বিস্তীর্ণ এলাকার জল নিকাশী অবরুদ্ধ হয়ে পড়েছে।

এর কারনে এলাকায় ধান বাদাম ও অর্থকরী ফসল ফুল চাষ নষ্ট হচ্ছে ,যে কারণে প্রায় সশ্রাধিক পরিবার খাদ্য ও আর্থিক সংকটে পড়ছে , দুর্বৃত্ত অবস্থায় জীবন যাপন করতে বাধ্য হচ্ছে, স্থানীয় প্রশাসনকে বারে বারে জানানো সত্ত্বেও তারা কোন সদুত্তর বা ভূমিকা পালন করেন না, ভুক্তভোগী কৃষকদের নিয়ে গড়ে উঠেছে আন্দোলনের অরাজনৈতিক মঞ্চ, কৃষি বাঁচাও কমিটি।

কৃষি বাঁচাও কমিটির পক্ষ থেকে ১০ই জুলাই পাঁশকুড়া শেচ দপ্তরের এসডিও এবং ব্লকের বিডিওর নিকট বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচীতে শামিল হন শতাধিক কৃষক। এই ডেপুটেশন থেকে তারা তিন দফা দাবী জানান এবং একটি স্মারকলিপি দেওয়া হয় এসডিও নাজেশ আফরোজকে।

প্রতিনিধি দলে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক , নারান্দা মহোৎপুর কৃষি বাঁচাও কমিটির সহ-সভাপতি গৌরহরি সামন্ত ও নিমাই বাড়ী, যুগ্ম সম্পাদক সমরেন্দ্রনাথ মাজী ও দেবেন জানা প্রমুখ।

নারায়ণ চন্দ্র নায়ক জানান, শেচ দপ্তরের এসডিও আগামীকালই কমিটির প্রতিনিধির নিয়ে খাল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। আশ্বাস পাওয়ার পর কৃষকরা কিছুটা হলেও খুশি।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর