সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালি কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় সেচ্ছাসেবক দলের দুই নেতা আটক

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১১৩ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

কলাপাড়ায় ডাকাতির চেষ্টার সময় সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজের সাবেক এ জি এস ও উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য মাকসুদ মজুমদার (৩৯) ও নীলগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মনির হোসেন (৩৭) নামের দুই নেতা কে আটক করেছে পুলিশ। রোববার রাত একটার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নবাবগঞ্জ গ্রামের সরকার বাড়ি থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাদের আটক করে। আটককৃত মাকসুদের বাড়ি নীলগঞ্জ গ্রামে ও মনিরের বাড়ি একই ইউনিয়নের সুলতানগঞ্জ গ্রামে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত একটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের একটি ডাকাতদল সরকার বাড়িতে প্রবেশ করে। ওই বাড়িতে ৯টি বসতঘর রয়েছে। পরে মাকসুদ ও মনির নীল কান্তি সরকারের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। ঘরের লোকজনকে মারধর করে। মিনতী রানী সরকার জানান, দু®ৃ‹তিকারীদের মারধরে পলাশ ও দুলাল সরকার আহত হয়। ঘরের আলমিরা ভেঙ্গে স্বর্নালংকার ও ৫৭ হাজার নগদ টাকা লুট করে নেয়। এসময় পার্শ্ববর্তী ঘরের লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯ ফোন দেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গিয়ে ওই ঘর থেকে তাদের আটক করে। তবে বাকিরা পালিয়ে যায়। এর আগে ফরিদগঞ্জের ফরিদের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আটক মাকসুদ মজুমদারের নামে জাল টাকার মামলা রয়েছে। বিগত ৫ আগষ্ট নীলগঞ্জ থেকে গরু চুরি করার দায়ে সেনাবাহীনির হাতে আটক হয়।এব্যাপারে উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ঢালী মো, রুহুল আমিন অভি জানান, এধরনের দুষকৃতিকারীদের বিরুদ্ধে আইনী ও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, মাকসুদ মজুমদার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন চুরি ডাকাতির ঘটনায় আগে থেকেই পুলিশের সন্দেহের তালিকায় ছিলো। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কলাপাড়ায় কাফির বাড়িতে অগ্নিসংযোগ: নিষিদ্ধ সংগঠনের দুই সদস্য গ্রেফতার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ এ তথ্য নিশ্চিত করেন।গ্রেফতারকৃতরা হলেন, আমতলী সদর উপজেলার সেকান্দাখালী গ্রামের মোঃ নসা হাওলাদারের ছেলে মোঃ শাহাদাত হাওলাদার (২২) ও কলাপাড়া উপজেলার পূর্ব টিয়াখালী গ্রামের মোঃ হিরন মোল্লার ছেলে মোঃ মাহফুজ মোল্লা (২১)।পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১২:৩০ মিনিটে নুরুজ্জামান কাফির পরিবার ঘুমিয়ে থাকার সময় পরিকল্পিতভাবে তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে পরিবারের সদস্যরা দ্রুত বেরিয়ে এসে প্রাণে রক্ষা পান। স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।ঘটনার পরদিন ভুক্তভোগী নুরুজ্জামান কাফি কলাপাড়া থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৬/৫৫, তারিখঃ ১৩-০২-২০২৫, ধারা-৪৩৬/৪২৭/৩৪ পেনাল কোড)। মামলার তদন্তের অংশ হিসেবে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় বরিশাল ও পটুয়াখালীতে অভিযান চালিয়ে মূল পরিকল্পনাকারী শাহাদাত ও তার সহযোগী মাহফুজকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ঘটনার কাজে ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।পুলিশের অনুসন্ধানে জানা গেছে, গ্রেফতারকৃত দুইজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য এবং তারা নুরুজ্জামান কাফির তৈরি করা ভিডিও কনটেন্ট দেখে ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে এ ঘটনা ঘটিয়েছে।সংবাদ সম্মেলনে পটুয়াখালী জেলা পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ বলেন,“প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার দায় স্বীকার করেছে। তাদের পরিকল্পনার অংশ হিসেবে ঘটনার দিন বরিশাল থেকে এসে ডিজেল কিনে কাফির বাড়িতে আগুন লাগায়। মামলার তদন্ত চলমান রয়েছে এবং ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।”গ্রেফতারকৃত দুই আসামিকে কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর