বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণের ঘটনায় উত্তপ্ত ঠাকুরগাঁও

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১১২ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি ও ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক মোজাম্মেল হক মানিককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। রবিবার তাকে আদালতে নেওয়া হলে উত্তেজনা দেখা দেয়। এ সময় ছাত্র-জনতা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মারপিট করে। পরে পুলিশ তাকে করা পাহারায় জেলহাজতে নিয়ে যায়। ঘটনার দিনই ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে শিক্ষক মোজাম্মেল হক মানিককে আসামী করে ভুল্লী থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় তিনি উল্লেখ করেন শনিবার তার শিশু কন্যা বিদ্যালয়ে মানিকের কাছে অন্যান্য শিক্ষার্থীদের সাথে প্রাইভেট পড়তে যায়। মানিক অন্যান্য শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দিলেও গেলেও ওই শিক্ষার্থীকে একা থাকতে বলেন। পরে কৌশলে ওই শিক্ষার্থীকে বিদ্যালয়ের একটি কক্ষে নিয়ে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষন করেন। ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে পরিবারের সকলকে বিষয়টি জানালে তাৎক্ষনিক তাকে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়। এ ঘটনার জেরে রোববার ধর্ষণ ও নীপিড়নের বিরুদ্ধে ঠাকুরগাঁওসহ ছাত্র-জনতা পৌর শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে বিক্ষোভ প্রদর্শন করে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। জেলা প্রশাসক ইশরাত ফারজানা বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে এ ঘটানায় দ্রুত তদন্ত সাপেক্ষে বিচারের আশ্বাস প্রদান করেন। ওই দিন জেলা কালেক্টরেট চত্বর বিকেল পর্যন্ত ছাত্র-জনতা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। যৌথবাহিনী তাদেরকে শান্ত করার চেষ্টা করে। উল্লেখ্য, গত শনিবার সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের কচুবাড়ি মাদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ওই শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই বিদ্যালয়ের শিক্ষক মোজাম্মেল হক মানিককে গ্রেফতার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর