বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

পঞ্চগড়ে ভারত থেকে বাংলাদেশে পুশ-ইন কালে ২১জন বাংলাদেশি আটক 

পঞ্চগড় প্রতিনিধি :  / ৯২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২০ অপরাহ্ন

পঞ্চগড়ে বিএসএফ কর্তৃক ভারত হতে বাংলাদেশে পুশ-ইন এর প্রাক্কালে বিজিবি কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক। ২২মে ভোর রাতে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর অধিনস্থ জয়ধরভাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৭৫৭/১০-এস হতে আনুমানিক ২.৫ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড় সদর উপজেলাধীন বড়বাড়ী নামক স্থান হতে বিওপির টহল দল কর্তৃক ২১ জন যার মধ্যে(পুরুষ-০২, মহিলা-০৬ এবং শিশু-১৩) বাংলাদেশী নাগরিকদেরকে আটক করে বাংলাদেশ নীলফামারী ৫৬বিজিবি।আটককৃত ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত ভারতের অভ্যন্তরে অবৈধভাবে অবস্থান করে কাজ করছিল।গত ২১ মে ২০২৫ তারিখ ভারতীয় পুলিশ কর্তৃক তাদেরকে গুজরাট এলাকা হতে আটক করে বিমানযোগে কলকাতা নিয়ে আসে এবং কলকাতা হতে বাসযোগে ২২ মে ২০২৫ তারিখ আনুমানিক ০২০০ ঘটিকায় নিয়ে এসে ৯৩/টিয়াপাড়া বিএসএফ ক্যাম্পের নিকট হস্তান্তর করে।পরবর্তীতে টিয়াপাড়া বিএসএফ ক্যাম্প কর্তৃক তাদেরকে গেইট দিয়ে বের করে সীমান্ত পিলার ৭৫৭/১০-এস এর নিকট দিয়ে বাংলাদেশে পুশ-ইন করে।আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এ বিষয়ে মুঠো ফোনে নীলফামারী ৫৬ বিজিবি সিও এর সাথে কথা হলে তিনি গণমাধ্যম কর্মীদেরকে জানান বাংলাদেশ বিজিবি টহল দল তাদেরকে আটক করে । তবে এ বিষয়ে ভারতের বিএসএফের সাথে কথা হলে নীলফামারী ৫৬ বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানান এবং কেনো বাংলাদেশে অবৈধভাবে পুশ-ইন করা হল বিষয়ে জানতে চাইলে ভারতের বিএসএফ পুশ- ইন করার বিষয়টি অস্বীকার করে । আটককৃতদের কাছ থেকে বাংলাদেশী এনআইডি কার্ড পাওয়া গেছে। তাদের মধ্যে বাংলাদেশের খুলনা ও নড়াইল জেলার অধিবাসী ছিল। উদ্বোধন কর্মকর্তার অনুমতি সাপেক্ষে তাদের পাসপোর্ট মামলা দিয়ে সদর থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর