শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

পঞ্চগড়ে বিধবা হাইকোটের রায়ে ১৯ বছর পর পেতে যাচ্ছে ২০ একর ভুমি

আনিস প্রধান পঞ্চগড় : / ১২৫ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

পঞ্চগড় জেলা সদরের চাকলাহাট ইউনিয়নের বগুলাডাঙ্গী মৌজায় আলতাফুন বেগম দীর্ঘ ১৯ বছর পর হাইকোর্টের রায়ে ফিরে পাচ্ছেন তার ২০ একর ভুমি। সুত্রে জানা যায় আলতাফুন বেগম গত ১৯৭২ সালে ৪ টি দলিল মুলে তার স্বামীর নিকট হতে মহরানা সুত্রে ২০ একর জমি প্রাপ্ত হন।স্বামীর মৃত্য ২০০৫ সালে ১৬ ই ডিসেম্বর হলে, মাত্র ৭ দিন পর, তার সতীনের সন্তান রাজিউল ইসলাম প্রধান উক্ত জমি জাল দলিল এবং জাল খতিয়ান সৃষ্টি করে দখল করে নেয়। এর পর উপায় না পেয়ে পঞ্চগড় জেলা আদালতে ২০০৭ সালে জমি দখল উদ্ধার চেয়ে একটি মামলা আনায়ন করেন। মামলায় বিবাদী ধুরন্ধর ও চক্রান্তকারী রাজিউল ইসলাম প্রধান একটি জাল দলিল উপস্থাপন করে জমি নিজের বলে দাবি করে। বিজ্ঞ আদালত উক্ত জাল দলিল সনাক্ত করে বাদি আলতাফুন কে তার জমি ফিরিয়ে দেওয়ার রায় প্রদান করে । অথচ বিবাদী রাজিউল ইসলাম প্রধান তার চক্রান্ত বহমান রাখতে জমির দখল না ছেড়ে ঢাকা হাইকোর্ট আপিল করে। ধারা বাহিকতায় ২০১৭ সাল হতে হাইর্কোটের আপিল বিভাগে মামলা চলমান থাকে। হাইকোর্ট এর বিজ্ঞ বিচারক গোবিন্দ চন্দ্র ঠাকুর ও মো: যাবিদ হোসেন যৌথ ভাবে গত ২০ জানুয়ারি ২০২৫ এক রায় ঘোষনা করেন। রায়ে বলেন,বাদি কে জমি যথাযথ ফেরত প্রদান ও বিবাদী রাজিউল ইসলাম প্রধান এর বিরুদ্ধে পঞ্চগড় জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট আদালতে জাল দলিল সৃষ্টি করায় বিচার ব্যাবস্থা গ্রহণ করতে।এ মামলায় বাদী পক্ষে উকিল ছিলেন ব্যারষ্টার তাসিময়া প্রধান (জাগপা চেয়ারম্যান শফিউল আলম প্রধানের সুযোগ্য কন্যা) ও বিবাদী পক্ষে উকিল ছিলেন রাশেদুজ্জামান বসুনিয়া।উক্ত মামলা ও জাল দলিল সৃষ্টি কারী রাজিউল ইসলাম প্রধান এর সাথে বার বার যোগাযোগ করেও কোন সাক্ষাত পাওয়া যায় নাই। মামলার বাদি আলতাফুন বেগম এর সাথে যোগাযোগ করলে, তিনি জানান দেশে এখনো আইনের শ্বাসন রয়েছে, আমি আমার সঠিক অধিকার পাব নিশ্চিত ছিলাম বলেই দীর্ঘ ১৯ বছর যুদ্ধ করেছি। তবে তিনি এও জানান যে দীর্ঘ ১৯ বছরে আমি মামলা খরচসহ প্রায় ২ কোটি টাকা বঞ্চিত হয়েছি। স্বরজমিনে তদন্তে জানা যায় উক্ত রাজিউল ইসলাম এক মহা ধুরন্ধর ও চক্রান্তকারী ব্যক্তি। নাম প্রকাশে অনিচ্ছুক জানান, এই ২০ একর জমির বাইরেও প্রায় ৪৫ বিঘা সরকারি খাস খতিয়ানের জমি সে ও তার প্রভাবশালী ভাই দীর্ঘ ৫০ বছর জবর দখল রেখে ইনকাম করে আসছে। তারা এলাকায় ব্যাপক প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়না। সুত্রে পাওয়া তথ্যে সংবাদ। স্থানীয় তহসিল অফিসে তহসীলদার কে প্রতি বছর মোটা অংকের উৎকোচ দিয়ে তারা দীর্ঘ ৫০ বছর বিষটি রাষ্ট্র ও প্রশাসনের কাছে গোপন রেখেছে। আমাদের প্রতিবেদনে পাওয়া তথ্য মোতাবেক উক্ত ৪৫ বিঘা জমির মৌজা বগুলাডাংগী খতিয়ান ৪৬৮ ও মৌজা চাকলাহাট খতিয়ান ২৭০ ইউনিয়ন চাকলাহাট পঞ্চগড় জেলা সদর উপজেলা। এ রিপোর্ট লেখা পর্যন্ত শেষ জানা যায় উক্ত রাজিউল ইতি মধ্যে, এলাকার কিছু সহজ সরল মানুষের কাছে কয়েক কোটি টাকা হাতিয়ে, নামমাত্র ষ্টাফে সহি দিয়ে নগদ অর্ত হাতিয়ে অনেক জমি অবৈধ ভাবে বিক্রি করছে। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের জন্ম দিয়েছে। দেশ স্বাধীন এর ৫৩ বছর হয়ে আবারো দ্বিতীয় দফায় ২৪ এর গন অভুথ্যানে স্বাধীন হলেও, রাজিউল ইসলাম প্রধান এর মত প্রচন্ড ভুমি দস্যুরা সরকার ও জনগনের ক্ষতি করতেই থাকবে। এলাকাবাসী রাষ্ট্র ও জন কল্যাণে এদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি তুলেছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর