বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

পঞ্চগড়ের বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদে খোয়ারে থাকা গরু উন্মুক্ত নিলামে বিক্রি

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ / ১১৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে খোয়ারে থাকা একটি অজ্ঞাত গরুর উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এই উন্মুক্ত নিলামের মাধ্যমে গরুটি বিক্রি করা হয়।জানা যায়, উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের উত্তর বালাবাড়ি নামক গ্রামে গত ২০২৪ সালের ৫ ডিসেম্বর গরুটি একই গ্রামের তসলিম আলীর ছেলে রুস্তম আলী তার আলু খেতে আলুর গাছ খাইতে দেখেন এরপর রুস্তম আলী গরুটিকে মৃত ইসমাইল হকের ছেলে জাহাঙ্গীর আলমের খোয়ারে দেন। পরে গরুটি নিলামের উদ্দেশ্যে অত্র এলাকায় মাইকিং ও পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি দেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। এরপর সোমবার সেই গরুটি উন্মুক্ত নিলাম ডাকা হলে ২৮জন ব্যক্তি গরুটি ক্রয়ের উদ্দেশ্যে জামানত দিয়ে নিলামে নাম লিখেন। এর মধ্যে নির্বাচিত মকবুলার রহমান নামের এক ব্যক্তি ভ্যাটসহ সর্বোচ্চ ৪৬ হাজার ৪৫০ টাকায় গরুটি নিলামে ক্রয় করেন।এসময় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আলোপ্তগীন মুকুলের পরিচালনায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান, ইউপি সদস্য মিজানুর রহমান, ইউপি সদস্য আইবুল হক, ইউপি সদস্য আতাউর রহমান, ইউপি সদস্য রাইতু হক, ইউপি সদস্য নুর জামান, ইউপি সদস্য শামিম হোসেন, ইউপি সদস্য আনতাজুল হক, ইউপি সংরক্ষিত মহিলা সদস্য ফাতেমা খাতুন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামপুলিশ, সাংবাদিক প্রমূখ।ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. তারেক হোসেন বলেন, নিলামে বিক্রি হওয়া গরুটি প্রায় দুই মাসের বেশি খোয়ারে রাখা ছিল। গরুটি উন্মুক্ত নিলামের জন্য ইউনিয়নে মাইকিং করা এবং পত্রিকায় হারানো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধু তাই নয়, ইউনিয়ন পরিষদ কর্তৃক রেজুলেশনের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের অনুমতি সাপেক্ষে আজ (সোমবার) শান্তিপূর্ণ পরিবেশে উন্মুক্ত নিলামে গরুটি বিক্রি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর