শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

নির্যাতিত  পরিবারের পাশে জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ৭৫ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন

সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের মোকরামপুর এলাকায়, এক নেতার বিরুদ্ধে তোলা আদায় থেকে শুরু করে গাদা গাদা অভিযোগ রয়েছে, জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার,

গত ৮ তারিখ নারী নির্যাতনের ঘটনায় নাম জড়িয়েছে এক তৃণমূল নেতার, আর ওই নেতাকে গ্রেপ্তারের দাবীতে নির্যাতিতার বাড়িতে এলেন, জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার।

প্রসঙ্গত গত রবিবার পশ্চিম মেদিনীপুর জেলা নারায়নগরের মকরামপুরে , তৃণমূলের দলীয় কার্যালয়ে, ওই এলাকার এক বিজেপি নেত্রীকে তৃণমূলের দলীয় কার্যালয়ে ডেকে ধর্ষণ করে মকরামপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এমনটাই অভিযোগ ওই নির্যাতিত মহিলা।

ঘটনার অভিযোগের প্রায় সাতদিন পর তৃণমূল নেতা গ্রেফতার না হওয়ায়, নারায়ণগড়ের মকরামপুরে নির্যাতিতার বাড়িতে এলেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার, এদিন তিনি নির্যাতিতার বাড়িতে ঢুকে একান্তেই নির্যাতিতার সঙ্গে দীর্ঘক্ষণ কথাবার্তা বলেন, নির্যাতিতা সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান , আমি একটা মেয়ের জন্য এসেছি, কিন্তু এখানে এসে অত্যন্ত কুড়িটা মহিলার অভিযোগ পেলাম। যারা প্রত্যেকেই ওই একজন ভদ্রলোক, যিনি ধর্ষক তিনি কোন না কোন সময় তাদের আর্থিক অবস্থার সুযোগ নিয়ে, তোলা সহ ,তাদের বাড়ি দখল করা, তাদের শারীরিক অত্যাচার চালিয়ে রাখে। এর থেকে আমার মনে হচ্ছে সে যেন আরেক সেক সাহাজাহান। এই অঞ্চলের বেতাব বাদশা,সে যা বলবে তাই হবে এবং মানুষ তাই শুনবে।

যদিও ওই মহিলার পরিবারের সঙ্গে দেখা করার পরে , তিনি ওই তৃণমূল নেতার গ্রেফতারের দাবীতে উপস্থিত হন নারায়ণগড় থানায়, থানায় পৌঁছে নারায়ণগড় থানার ওসি ও খরগোপুর মহকুমার অতিরিক্ত জেলা পুলিশ সুপারের সঙ্গে কথা বলেন।

থানা থেকে বেরিয়ে অর্চনা মজুমদার বলেন , পুলিশ আশ্বাস দিয়েছে ১৫ দিনের মধ্যে দোষীকে গ্রেফতার করবে , আর যদি তা ব্যতিক্রম হয় তাহলে তার অ্যান্টিবায়োটিকও আমাদের তৈরি আছে। এমনই জানান মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার। যাবার সময় মহিলা পরিবারকে আশ্বাস দিয়ে যান।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর