সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল প্রেস ক্লাবের আন্তর্জাতিক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হলেন ভারতের ড. সৈয়দ খালিদ কায়েস  বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন খাতে মালদ্বীপের সহযোগিতা সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতির সেবার মাধ্যমে সত্যিকার অর্থেই ‘জনগণের পুলিশ’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে হানিফের মৃত্যুদণ্ড, অপর তিন আসামির আমৃত্যু কারাদণ্ড

নারী সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী: জামায়াত আমির ডা. শফিকুর রহমান

নিজস্ব সংবাদদাতা: / ১৮০ টাইম ভিউ
আপডেট : সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করে বলেছেন,নারীবিষয়ক সংস্কার কমিশনের অনেক প্রস্তাব স্ববিরোধী । তিনি বলেছেন, এরা নারী-পুরুষের সমান অধিকার চায়। আবার তারা বলছে নারীদের জন্য আলাদা কোটা করা লাগবে। অধিকার সমান হলে কোটার প্রয়োজন হবে কেন?বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় উলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সেমিনারে এসব কথা বলেন তিনি। জামাতের আমির ডা. শফিকুর রহমান বলেন, নারীরা আমাদের ইজ্জত ও সম্মানের প্রতীক। তারা (নারীবিষয়ক সংস্কার কমিশন) ঘরে ঘরে সমস্যা সৃষ্টি করতে চায়।জামায়াত আমির বলেন, নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন কুরআন হাদিসের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আমরা সেটা প্রত্যাখ্যান করছি। তাদের রিপোর্টের আগে কমিশনে যারা আছেন তাদের প্রত্যাখ্যান করতে হবে। তিনি বলেন, আমাদের দেখতে হবে আমাদের তারা কোথায় নিয়ে যেতে চাইছে। আমরা ছোটবেলায় সকালে উঠে মক্তবে যেতাম। এখন খুবই পরিকল্পিতভাবে এটি বন্ধ করা হয়েছে। এখন মায়েরা বাচ্চাকে স্কুলে নিয়ে যাচ্ছেন। আর সেই পরিকল্পনাকারীরাই নারীদের বিভ্রান্ত করছে। তারা কারা? ডা. শফিকুর রহমান আরও বলেন, যদি কমিশন করতে হয় এ দেশের বিশাল সংখ্যক নারীদের প্রতিনিধি রেখেই করতে হবে। এ সংস্কার কমিশনকে আমরা মানি না। আমরা কোনো আন্দোলনে যেতে চাই না। যদি আমাদের বাধ্য করা হয় তবে অবশ্যই আমরা আন্দোলনে নামব। আমরা আমাদের দল থেকে পূর্ণ সমর্থন রাখব। দ্বিন ও সমাজের সব কল্যাণকর কাজ ইসলামি দলগুলো একসঙ্গে করব এমন বার্তা দিয়ে জামায়াত আমির বলেন, আমরা বার্তা দেব আমাদের ভাগ ভাগ, টুকরো টুকরো করে আমাদের মাথায় আর কাঁঠাল ভেঙে খেতে পারবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর