শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

নলসিটিতে জুলহাস কতৃক নিজ স্ত্রী সন্ত্রান কে জখম প্রতিপক্ষের বিরুদ্ধে আদালতে মামলা।

নিজস্ব সংবাদদাতা: / ১৬১ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের কামদেবপুর গ্রামে পারিবারিক সহিংসতাকে কেন্দ্র করে পাল্টাপাল্টি মামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আলতাব হাওলাদারের ছেলে জুলহাস তার নিজ স্ত্রী ও সন্তানকে জখম করার ঘটনায় এলাকাবাসীর মধ্যে আলোচনা শুরু হলেও, পরবর্তীতে তিনি পূর্বশত্রুতার জের দেখিয়ে একই এলাকার আহম্মেদ আলী ফকিরসহ ৮ জনের বিরুদ্ধে নলছিটি আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলাটি দায়ের করা হয় । যার মামলা নম্বর ৪৬১। এ ঘটনায় ভুক্তভোগী আহম্মেদ আলী ফকির অভিযোগ করে বলেন, গত ৯ ডিসেম্বর ২০২৫ তারিখে,“জুলহাস নিজেই তার স্ত্রী ও সন্তানকে জখম করেছে। অথচ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমাদের বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও সাজানো মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানান, তার বড় ছেলে রাকিব ফকির এর আগেও জুলহাস ও তার সহযোগীদের বিরুদ্ধে নলছিটি থানায় মারধর, জখম, লুটপাট ও শ্লীলতাহানির অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলাটি পুলিশ তদন্ত শেষে আমলে নেয়, যার মামলা নম্বর ২১০ জি/আর (নলছিটি)। ভুক্তভোগীর দাবি, উক্ত মামলায় জামিনে মুক্ত হয়ে জুলহাস ও তার সহযোগীরা পরিকল্পিতভাবে নিজেরাই ঘটনা ঘটিয়ে আবারও মিথ্যা মামলা দায়ের করে তাদের পরিবারকে নাজেহাল করছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। আহম্মেদ আলী ফকির আরও অভিযোগ করেন, “জুলহাস ও তার লোকজন আমাদের মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এমনকি গুলি করে মাথার খুলি উড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।”এ বিষয়ে তার বড় ছেলে নলছিটি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন, যার জিডি নম্বর ১১৬২, তারিখ ২৬-১২-২০২৫ ইং। এবিষয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, জুলহাস এর আগেও মাদকসহ গ্রেফতার হয়েছেন এবং ডাকাতিসহ একাধিক মামলার আসামি। এলাকাবাসীর অভিযোগ, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছেন, যার কারণে অনেকে মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ বিষয়ে অভিযুক্ত জুলহাসের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ভুক্তভোগী পরিবার উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে মিথ্যা মামলা থেকে অব্যাহতি এবং নিজেদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর