বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

নতুনধারার উদ্যোগে স্বৈরাচার বিরোধী নূর হোসেন দিবস

নিজস্ব সংবাদদাতা: / ১৯০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন

নতুনধারা বাংলাদেশ এনডিবির উদ্যোগে স্বৈরাচার বিরোধী নূর হোসেন দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ১০ নভেম্বর সকাল ৯ টায় নূর হোসেনের প্রতিকৃতিতে শ্রদ্ধা অর্পণের পর বেলা ১১ টায় তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে ‘স্বৈরাচারের হাত থেকে মুক্তি এবং বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভাপ অনুষ্ঠিত হয়। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, লায়ন রাশেদা বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, সদস্য রুবেল আকন্দ, শাহনাজ সাথী, মনোয়ারা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, আজ যেখানে সেখানে নির্মমতায় মেতে উঠছে ছাত্র-যুব-জনতা বিরোধী-দুর্নীতিবাজ-জানোয়ার চক্র। এই চক্রকে প্রতিহত করতে নূর হোসেন, মুগ্ধ বা বাংলাদেশের নতুন প্রজন্মের প্রতিনিধিরা রক্ত-প্রাণ দিয়েছে। তারা আর কোনো অন্যায়-অপরাধ-দুর্নীতি সহ্য করবে না। নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় গণতন্ত্রকে প্রতিষ্ঠার পাশাপাশি সাধারণ মানুষের জন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোর লক্ষ্যে ৪ দফা দাবি উপস্থাপন করে বলেন, ৬৪ জেলায় ভোক্তা অধিকার রক্ষায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন কমিশন গঠন করে ৬৪ টিম-এর মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে হবে, চাঁদাবাজী বন্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে, দেশের ৬৪ জেলার কৃষকদের কাছ থেকে সরাসরি কৃষিপণ্য সরকারিভাবে ক্রয় করে আড়তদারদের মাধ্যমে খুচরা বাজারেও নির্ধারিত মূল্যে বিক্রির ব্যবস্থা করতে হবে এবং সকল বাজারে সুপারশপে দ্রব্যমূল্য তালিকা স্থাপন ও তদারকি করতে হবে।এসময় নেতৃবৃন্দ আরো বলেন, অতিতে যেভাবে বাংলাদেশের গুণি মানুষদেরকে খুন-নির্যাতনের শিকার হতে হয়েছে, ঠিক একইভাবে বর্তমানে আসিফ নজরুলের মত মানুষকে অপমান করার ঘটনাকে নিন্দা জানাচ্ছি। একটি গণতান্ত্রিক দেশের সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধ-দুর্নীতিকে না বলতে হবে। তা না হলে আবারো ফ্যাসিবাদ- স্বৈরাচারীচক্র দানব হয়ে আমজনতাকে কষ্টে ফেলতে চেষ্টা করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর