শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহবায়ক সাদেকুল, সদস্য সচিব বেলাল

নওগাঁ প্রতিনিধি: / ১৩২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টায় শহরের মুক্তির মোড় এলাকার একটি হোটেলে ছয় সাংবাদিক সংগঠনের যৌথ সভায়  ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ষ্টাফ রির্পোটার সাদেকুল ইসলামকে আহ্বায়ক সকালের সময় পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী বেলালকে সদস্য সচিব করে দশ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।উক্ত সভায় সাদেকুল ইসলামের সভাপতিত্বে নওগাঁ জেলা প্রেসক্লাব, ইউনাইটেড প্রেসক্লাব, নওগাঁ জেলা টেলিভিশন পিন্ট অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নওগাঁ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম নওগাঁ জেলা ইউনিট, ফ্রন্টিয়ার রিপোর্টার্স সোসাইটি অব বাংলাদেশ, নওগাঁর সদস্যরা উপস্থিত ছিলেন।কমিটির অন্য সদস্যরা হলেন- সময় টেলিভিশনের এম আর রকি, এশিয়ান টেলিভিশনের রাশেদুজ্জামান, দেশ রুপান্তর পত্রিকার পারভেজ রহমান, মোহনা টিভির হাবিবুর রহমান, এটিএন নিউজের আব্দুর রাকিব, ভোরের সময়ের সাব্বির আহম্মেদ, যায়যায়দিনের রুহুল আমিন, ঢাকা পোস্ট ৭১ কাজী ডিএম, ফজলে রাব্বি। আহ্বায়ক কমিটি আগামী ৪৫ কর্মদিবসের মধ্যে নির্বাচন সম্পন্ন করবে এবং যথাযথ নিয়ম প্রতিপালন করে যারা নওগাঁয় সাংবাদিকতা করেন অথচ বৈষম্যের স্বীকার হয়ে নওগাঁ জেলা প্রেস ক্লাবে দীর্ঘদিন যাবত সদস্য হতে পারেনি তাদেরকে নতুন সদস্য পদ দেওয়ার উদ্যোগ নেবে বলে সভায় সিদ্ধান্ত গৃহিত হয়।সভা শেষে নওগাঁ জেলা প্রেস ক্লাবের আহ্বায়ক কমিটির তালিকা জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর