মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান

দলীয় পদ ফিরে পেলেন শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল

ডেস্ক রিপোর্ট : / ১৬০ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন

বিএনপির দলীয় পদ ফিরে পেয়েছেন সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ এবং কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। রবিবার (১০ নভেম্বর) রাতে একসঙ্গে দুটি পৃথক চিঠিতে দুজনের স্থগিতাদেশ প্রত্যাহার করে দলীয় পদ ফিরিয়ে দেওয়া হয়।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত দলীয় প্যাডে শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুলকে দেওয়া দুটি পৃথক চিঠি থেকে এ সিদ্ধান্তের কথা জানা যায়। রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই দুটি চিঠিতে বলা হয়, নির্দেশক্রমে আপনাদের সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। চিঠিতে বলা হয়, গত ২১ আগস্ট ফরিদপুর জেলাধীন নগরকান্দা উপজেলার সংঘাত ও বিশৃঙ্খখলা সৃষ্টির জন্য আপনার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। নির্দেশক্রমে আপনার সকল পদের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো। তবে উল্লেখিত ঘটনার মতো কোনো সহিংস ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য আপনাকে কঠোরভাবে সতর্ক করা হলো।গত ২১ আগস্ট একসঙ্গে পৃথক দুটি চিঠি দিয়ে এই দুই নেতার বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। দীর্ঘ ৭৯ দিন পর আজ ওই দুই নেতা দলীয় পদ ফিরে পেলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর