শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুর যুবদলের আনন্দ মিছিল ও পথসভা

পিরোজপুর প্রতিনিধি : / ২০৯ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পিরোজপুরে আনন্দ মিছিল ও পথসভা করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে শহরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিলাশ চত্বরে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে অনুষ্ঠিত পথসভায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি কামরুজ্জামান তুষার এবং জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ বক্তব্য রাখেন। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, তানজিদ হাসান সাওন, মনিরুল ইসলাম মামুন, মাহাফুজুর রহমান সাওন, এনামুল কবির রিপনসহ জেলা ও সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। দীর্ঘদিন ধরে তিনি ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আপসহীন নেতৃত্ব দিয়ে আসছেন। তার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দেশের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হবে। যুবসমাজ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করবে। তারা আরও বলেন, অবৈধ ও অনৈতিক শাসনের বিরুদ্ধে যুবদল অতীতে যেমন সংগ্রাম করেছে, ভবিষ্যতেও তেমনি রাজপথে সক্রিয় থাকবে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতি সৃষ্টি করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর