শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

ঢাবির ৫ শিক্ষার্থীকে হত্যাচেষ্টা: যবিপ্রবির কর্মকর্তা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা: / ১৬৭ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন

পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ কর্মরত ও তৎকালীন ঢাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক। রোববার (১০ নভেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) প্রতিনিধি দল। ‘একতা অ্যাম্বুলেন্স’ নামের একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যেতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কর্মকর্তা সাইফুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সংস্থাপন প্রশাসন-১ কর্মরত ও তৎকালীন ঢাবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ছিলেন। রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে যশোরের পুলিশের সহায়তায় ঢাকার শাহাবাগ থানার পুলিশ আটক করেছে।যশোর কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, আটকের পর যবিপ্রবির ওই কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে।জানা যায়, ২০১৭ সালের ১৬ আগস্ট রাত ১১ টায় ঢাবি ছাত্রলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক সাইফুর রহমানের নেতৃত্বে তৎকালীন মুহসীন হল ছাত্রলীগের নেতাকর্মীরা শিবিরকর্মী সন্দেহে ৫ ঢাবি শিক্ষার্থীকে রাতভর শারীরিক নির্যাতন করে। ভুক্তভোগী শিক্ষার্থীরা অস্বীকার করলে শরীরের বিভিন্ন জায়গায় জখম ও জিহ্বায় ছুরি চালাই সে। একপর্যায়ে ওই পাঁচ শিক্ষার্থীকে পুলিশের হাতে তুলে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এ বিষয়ে গত ২ সেপ্টেম্বর ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানায় ভুক্তভোগী ঢাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসরুর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বাপ্পি মিয়া, মনোবিজ্ঞান বিভাগের ইবরাহীম হোসেন, মেহেদী হাসান এবং আবদুল গাফফারের পক্ষে মাসরুর বাদী হয়ে ১৩ জন ছাত্রলীগ নেতার নামে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।মামলার তিন নাম্বার আসামি সাইফুর রহমানকে গ্রেফতারে সহযোগিতা চেয়ে বিশ্ববিদ্যালয়ের কাছে লিখিত পত্র দেয় ডিএমপির শাহবাগ থানা পুলিশ। পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অভিযুক্ত সাইফুর রহমানকে পুলিশে সোপর্দ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আমজাদ হোসেন। এরপর ‘একতা এম্বুলেন্স’ নামের একটি মাইক্রোবাসে করে তাকে নিয়ে যেতে দেখা যায়।এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক ড. মো. আমজাদ হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলের শিক্ষার্থীকে মারধরের অপরাধে শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলার আসামি ঢাবি ছাত্রলীগের তৎকালীন আইন বিষয়ক সম্পাদক ও বর্তমান যবিপ্রবির সেকশন অফিসার সাইফুর রহমান। তাকে আটকের জন্য শাহবাগ থানা পুলিশ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সহায়তা চাইলে, বিশ্ববিদ্যালয়ে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে ও সাইফুর রহমানের নিরাপত্তার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের গাড়িতে করে প্রধান ফটকের সামনে নিয়ে পুলিশের কাছে সোপর্দ করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর