বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

ঠাকুরগাঁও পীরগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের মাঝে জামায়াতের সহায়তা প্রদান

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ২২৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন।বুধবার (১১ আগস্ট) শেষ বিকেলে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের খামার সেনুয়া বানিয়াপাড়া গ্ৰামে ক্ষতিগ্রস্ত ৮টি পরিবারের সদস্যদের মাঝে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধান, উপজেলা আমীর বাবলুর রশিদ, উপজেলা সেক্রেটারি গোলাম মোস্তফা কামাল,ক্ষতিগ্রস্তদের পরিবারের মাঝে সহযোগিতার অর্থ তুলে দেন। ক্ষতিগ্রস্তরা হলেন, ফারুক হোসেন,ফারজুল ইসলাম, আইয়ুব আলী, রসুল বকাস, আজিজুল ইসলাম, নজরুল ইসলাম, শাহাদাত হোসেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি বাবুল আহমেদ ,ভোমরাদহ ইউনিয়ন সভাপতি ডাঃ রিয়াজুল ইসলাম, ইউনিয়ন সেক্রেটারি হাবিবুর রহমান হাবিব, অর্থ সম্পাদক উজ্জ্বল আলী।কোষারানীগঞ্জ ইউনিয়নের সভাপতি আরিফ হোসেন প্রমুখ।জেলা জামায়াতে ইসলামের নায়েবে আমীর আমির বেলাল উদ্দিন প্রধান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। এর আগেও যেকোনো মানবিক বিপর্যয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী। এরই ধারাবাহিকতায় আজ আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক সহযোগিতা করা হয়। আগামীতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর