বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

ঠাকুরগাঁওয়ে চার লেন রাস্তার দু’লেন ইজিবাইকের দখলে

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১৫৯ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন

রাস্তাাটা চার লেনের কিন্তু এর দু’লেন ইজি বাইকের দখলে থাকে। ফলে মানুষ চার লেনের যে সুবিধা সেটা কখনই ভোগ করতে পারছেনা। ঠাকুরগাঁও শহরের চৌরাস্তাা হতে বালিয়াডাঙ্গী মোড় পর্যন্ত ৬ কি.মি. সড়ক চার লেনে উন্নিত করা হয় বছর চারেক আগে। ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার সাথে সদরের যোগাযোগের একমাত্র সড়কটি চার লেনে উন্নীত হওয়ায় সবাই বেশ খুশি হয়েছিলেন। কিন্তু সেই খুশি খুুব বেশিদিন ধরে রাখা যায়নি।সড়কটির রোড ডিভাইডারের দু’পাশের এক লেন করে সার্বনিকভাবে ইজি বাইক ও থ্রি হুইলারের দখলে থাকছে। ইজিবাইক চলাচল তো করছেই, উপরন্তু এই সড়ককেই তাদের স্ট্যান্ড বানিয়ে নিয়েছে। অনিয়ন্ত্রিত ভাবে প্রতিদিনই ঠাকুরগাঁওয়ের রাস্তাায় নামছে ইজি বাইক। এগুলোর চলাচলেও নেই কোন বিধিনিষেধ। জেলা শহরের কোথাও ইজিবাইকের নির্দিষ্ট স্ট্যান্ড না থাকায় এগুলো যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থেকে যাত্রী ওঠা নামা করায় যানজট আরো তীব্র আকার ধারণ করে। ইজিবাইকের কারণে সড়ক দুর্ঘটনার পরিমাণও কম নয়। সেসব দুর্ঘটনার পরিসংখ্যানও কারও কাছে নেই। এবছর মাত্র এক হাজার ইজিবাইক নিবন্ধন করেছে। গত বছর নিবন্ধিত সংখ্যা ছিল সাড়ে ৪ হাজার। আসলে বাস্তাবে এ সংখ্যা কয়েকগুন বেশি। পৌরসভার সচিব মজিবর রহমান জানান, ঠাকুরগাঁওয়ে নিবন্ধিত ও অনিবন্ধিত ব্যাটারি চালিত ইজিবাইক ও রিক্সার সঠিক সংখ্যা জানা না গেলেও সংখ্যাটি ১০ হাজারের মতো হতে পারে। তিনি বলেন, বিভিন্ন ইউনিয়নের ও অন্য উপজেলার এই ত্রিচক্র যানটি পৌরসভার রাস্তাায় এসে ভিড় করছে। এগুলি নিয়ন্ত্রন করে নির্দিষ্ট সংখ্যক ইজিবাইক চলাচলের অনুমতি দেওয়ার চিন্তাভাবনা করছে কর্তৃপক্ষ ।পৌর শহরের নিশ্চিন্তপুর মহল্লার আরিফ হোসেন নামের ইজিবাইক চালকের সাথে কথা হলে জানা যায়, তার গ্রাম এবং এর আশে পাশেই গাড়ি চালান। তিনি বলেন এখন অনেক শিক্ষিত এবং অবস্থা সম্পন্ন ঘরের ছেলেরাও ইজিবাইক চালাচ্ছে। এর কারণ কী ? এমন এক প্রশ্নে জবাবে আরিফ বলেন “ছোট খাটো ব্যবসার হাল এখন খুব খারাপ, অনেকেই পুঁজি ভাঙ্গিয়ে খাচ্ছে। একারণে ইজিবাইক নিয়ে রাস্তাায় নামছে। প্রতিদিন ২০/৩০ টি করে নতুন ইজিবাইক নামছে সড়কে। মুদি ব্যবসায়ি মো: লিটন বলেন “রোড এলাকা থেকে কলেজ পর্যন্ত মাত্র ৫ টাকায় আসতে পারছি। এটা আমাদের জন্য বিরাট একটা উপকার বয়ে আনছে”। যানজটের বিষয়টি উল্লেখ করলে তিনি বলেন“ আপনি কি ইজিবাইক বন্ধ করে দিবেন ? তখন তো ৫ টাকার ভাড়া বিশ টাকা দিতে হবে”। ইজিবাইকের কারণে শহরের যোগাযোগ ব্যবস্থা বিশৃঙ্খল হয়ে পড়েছে তাতে কোন সন্দেহ নেই। আবার এই ইজিবাইক থাকার ফলে সাধারণ মানুষ স্বল্প খরচে কাংখিত গন্তব্যে যেতে পারছে, এটাও ঠিক। ইজিবাইকের কারণে অনেক মানুষের কর্মসংস্থান হয়ে এটা মানতে হবে। তবে একটি সুষ্ঠু নীতিমালা প্রণয়ন এবং নির্দিষ্ট স্থানে স্ট্যান্ড তৈরি করার মাধ্যমে ইজিবাইকের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা যেতে পারে বলে মনে করেন অভিজ্ঞ মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর