বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ঠাকুরগাঁওয়ের উন্নয়ন সংস্থা ইএসডিও’র ইফতার মাহফিল

মোঃ শফিকুল ইসলাম দুলাল,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ / ১১৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

দেশের স্বনামধন্য উন্নয়ন সংস্থা ইকো সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজশন-ইএসডিও’র ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেলে শহরের গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ে ইফতার ও দোয়া মহিফলের আয়োজন করা হয়।ইফতার মাহফিলে আগত মেহমানগণকে স্বাগত জানান সংস্থার প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীজ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতার, ইএসডিও’র আইসিটি বিভাগের টিম লিডার শাশ্বত জামানসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ।ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ইকবাল আমিন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো: জাহিদুল ইসলাম জাহিদ, ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মিথুন সরকার, মাধ্যমিক ও উচ্চ শিা রংপুর অঞ্চলের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক মো. আখতারুজ্জামান, জজ কোটের পিপি এ্যাড. মো: আব্দুল হালিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো: এন্তাজুল হক, ঠাকুরগাঁও প্রেসকাবের (ভার:) সভাপতি লুৎফর রহমান মিঠু, পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মো: মজিবর রহমান, জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুর করিম, যুগ্ম সাধারণ সম্পাদক মো: পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক এস,এম মজিদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো: মামুন অর রমিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তারিক আদনান, জেলা ছাত্রদলের সভাপতি মো: কায়েস, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রেজাউর রাজী স্বপন চৌধুরীসহ সহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন।পরে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামানের পিতা মরহুম মো: জয়নাল আবেদীনসহ, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাযাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাযাত পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আলহাজ্ব মো: খলিলুর রহমান।মিলাদ মাহফিলের পূর্বে আমন্ত্রিত অতিথিবৃন্দের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান বলেন, আমাদের আমন্ত্রণে আপনারা সকলে এসেছেন এজন্য সকলের প্রতি ইএসডিও’র অসীম কৃতজ্ঞতা। রমজান মাস আমাদের রহমতের মাস, বরকতের মাস ও মাগফেরাতের মাস। ধর্মীয় জায়গা থেকে আরা বিশ্বাস করি যে, এই যে রোজা রাখা এবং সকলে মিলে একসাথে ইফতার করা এটির অশেষ সওয়াব আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাইকে মঞ্জুর এবং কবুল করেন সেই দোয়া করি। এখানে সম্মানিত আলেমবৃন্দ রয়েছেন, একটু পরেই মোনাযাত হবে, বিশেষ করে আমরা আমাদের দেশের জন্য মোনাযাত করবো। যারা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন তাদের জন্য, যারা জুলাই আগষ্ট মাসে গণঅভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন; দেশ গড়ার ক্ষেত্রে তাদের জন্য, যারা এখনও অসুস্থ রয়েছেন তাদের জন্য এবং আমাদের সমস্ত দেশের সমৃদ্ধির জন্য, সকলের কল্যাণের জন্য আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে দোয়া করবো। আল্লাহ যেনো আমাদের সবাইকে মঞ্জুর এবং কবুল করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর