বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

জুলাই অভ্যুত্থানে মাল্টিমিডিয়া সাংবাদিকরা সত্যিকার সাংবাদিকতা করেছে: প্রেস সচিব শফিকুল আলম

নিজস্ব সংবাদদাতা: / ১৫৬ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

মাল্টিমিডিয়া সাংবাদিকরা জুলাই গণঅভ্যুত্থানের সময় সত্যিকারের সাংবাদিকের ভূমিকা পালন করেছে। তারা জীবনের ঝুঁকি নিয়ে জাতিকে আন্দোলনের সঠিক চিত্র দেখিয়েছে বলেছেন,অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকালে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে মাল্টিমিডিয়া রিপোর্টারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। সভার আয়োজন করে মাল্টিমিডিয়া রিপোর্টার্স অ্যাসোসিয়েশন।শফিকুল আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের মানুষকে অনেক মিডিয়া জাতিকে সঠিক তথ্য জানাতে পারেনি। অনেক মিডিয়া ইট-পাথরের জন্য মায়া কান্না করেছে- সেই সময় মাল্টিমিডিয়ার সাংবাদিকরা সত্যিকারের সাংবাদিকতা করে জাতির কাছে আন্দোলনের সঠিক চিত্র তুলে ধরেছে। সেই সময় মাল্টিমিডিয়া সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সঠিক তথ্য না দিলে শেখ হাসিনাকে হটানো সম্ভব হতো না। পরবর্তীতে ইন্টারনেট বন্ধ হলেও ওইসব ফুটেজগুলো মাল্টিমিডিয়ার রিপোর্টাররা রেখে দিয়েছেন। মাল্টিমিডিয়া সাংবাদিকদের ওইসব ভিডিও থেকে যাচাই করে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি তৈরি করেছে।মাল্টিমিডিয়া সাংবাদিকদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডের ভেতরে আনতে আন্দোলন করা উচিত মন্তব্য করে প্রেস সচিব বলেন, টিভি-পত্রিকাগুলোর আয়ের অধিকাংশ মাল্টিমিডিয়া সাংবাদিকদের মাধ্যমে আসে। কিন্তু প্রায় প্রতিটি হাউসে তাদের বেতন সবচেয়ে কম। নাম সর্বস্ব অনলাইনগুলো কর্মীদেরকে বেতন দেয় না। সারা দিন তারা অধিকাংশ নিউজ বা কনটেন্ট চুরি করে। বেতন দিতে না পারলে ওইসব প্রতিষ্ঠান বন্ধ করে দেন।মাল্টিমিডিয়া রিপোর্টারদের বেতন কাঠামো ওয়েজ বোর্ডের আওতায় আনতে সংশ্লিষ্টদের আন্দোলন করে ন্যূনতম বেতন কাঠামোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানের মাল্টিমিডিয়া রিপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ফখরুল ইসলাম চারদফা দাবি তুলে ধরে বলেন,

১. কর্মক্ষেত্রে মাল্টিমিডিয়া রিপোর্টারদের বৈষম্য নিরসনে বেতন কাঠামো ঠিক করতে হবে। আমাদের বেশিরভাগ রিপোর্টার প্রিন্ট পত্রিকা হাউসে কাজ করলেও তাদের ওয়েজ বোর্ড নেই। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

২. মাল্টিমিডিয়া রিপোর্টারদের প্রশিক্ষণের জন্য সরকারি প্রশিক্ষণ ইনস্টিটিউট করার দাবি জানাচ্ছি।

৩. পেশাদারিত্ব কাজের সময় হামলার শিকার হলেও জাতীয় সাংবাদিকদের পেশাজীবী সংগঠনগুলো আমাদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে অংশগ্রহণ কম। তাই আমাদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।

৪. মাল্টিমিডিয়া রিপোর্টাররা প্রেস ক্লাব ও ডিআরইউর সদস্য হওয়ার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। এসব প্রতিবন্ধকতা অবসান ঘটিয়ে তাদের সদস্য করতে হবে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক

আব্দুল হান্নান মাসুদ, সচিব জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক সাদিক কাইয়ুম, দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা সম্পাদক সাবরিনা বিনতে আহমেদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য প্লাবন তারেক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর