বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
জুলাই–আগস্ট আন্দোলনের পর সহিংসতায় দেড় হাজারের বেশি প্রাণহানি, ধর্ষণ-নির্যাতন ও মব সহিংসতা উদ্বেগজনক জ্বালানি অবৈধ মজুদ, কালোবাজারি ও পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশে পাচারকৃত সম্পদ পুনরুদ্ধার কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার জিয়ানগরে শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত জিয়ানগর হাম ও রুবেলা রোগ প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন

জাতীয় কংগ্রেসের ডাকে, সিবিআই এর হেড কোয়ার্টার, নিজাম প্যালেস অভিযান।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৮৮ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

বুধবার, ঠিক দুপুর দেড়টায়, জাতীয় কংগ্রেসের ডাকে, কলকাতার একাডেমি অফ ফাইন আর্টসের সামনে থেকে সিবিআই এর হেড কোয়ার্টার নিজাম প্যালেস অভিযান করলেন।

এই মিছিলে নেতৃত্ব দেন, জাতীয় কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্য ও আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য নেতৃবৃন্দ।

সিবিআই এর সঠিক তদন্ত এবং দোষীদের শাস্তির দাবিতে তারা নিজাম প্যালেস অভিযান করলেন।, সিবিআই এর কুসপুতল দাহ করলেন, শুধু তাই নয় কংগ্রেস সদস্যরা ব্যারিকেড ভেঙ্গে ভেতরে ঢোকার চেষ্টা করেন, কিন্তু পুলিশের তৎপরতায় ব্যারিকেডের সামনে আটকে যায়।‌ এবং সেখানে আন্দোলন করতে থাকেন, স্লোগান দেন মোদি ও দিদি আমরা কিছু বুঝি না ,আমরা চাই দোষীদের বিচার ফাঁসি। যাহারা নিশংস ভাবে ডিউটিরত মহিলা ডাক্তারকে খুন করেছে ও ধর্ষণ করেছে এবং তার সমস্ত কিছু প্রমাণ লোপাট করেছে, সেই সকল দোষীদের সঠিক বিচার ও ফাঁসি দেওয়া হোক। এবং সমস্ত দপ্তরের সিন্ডিকেট রাজ বন্ধ হোক। যতদিন না আমাদের দাবি পূরণ হচ্ছে, আমরা এই আন্দোলন চালিয়ে যাব, প্রায় কয়েকশো কংগ্রেস কর্মী ও সদস্য এই মিছিলে যোগদান। পুলিশ প্রশাসনের সামনে সিবিআই এর পুতুল পোড়ানো হলেও তারা নির্বিকার।

মিছিল শুরু হওয়ার সাথে সাথে প্রচন্ড বেগে বৃষ্টি আসলেও মিছিল কিন্তু থেমেছিল না , তারা ওই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে নিজাম প্যালেস পৌঁছান। বিভিন্ন জেলা থেকে মহিলারাও এসে এই মিছিলে পা মেলান। মিছিলের জান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়,

বিভিন্ন রাস্তার মোড়ে পথ চলতি মানুষ ও অফিস যাত্রীরা আটকে পারেন। এবং গাড়ির জন্য অপেক্ষা করতে থাকেন।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর