বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামালের মামার মৃত্যুতে গভীর শোক তৃণমূলে সংগঠন শক্তিশালী রাখতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধানমন্ত্রী সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত দুইটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ যুবদলের : ৭ গ্রামের ১৫ হাজার মানুষের ভোগান্তি লাঘব

পিরোজপুর অফিস : / ২২৭ টাইম ভিউ
আপডেট : বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হয়ে দীর্ঘ ছয় বছর ধরে ভাঙা অবস্থায় থাকা দুইটি ব্রিজ স্বেচ্ছাশ্রমে নির্মাণ করেছে যুবদল। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ধনীসাফা ও মিরুখালী ইউনিয়নের আলগীপাতাকাটা খাল ও বাদুরা খালের ওপর নির্মিত এই দুইটি ব্রিজের ফলে ৭টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে।স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত হওয়ার পর দীর্ঘ সময় পার হলেও ব্রিজ দুইটি পুনর্নির্মাণ না হওয়ায় এলাকাবাসী চরম দুর্ভোগে পড়েন। বিষয়টি স্থানীয় যুবদল নেতাকর্মীদের নজরে এলে কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খানের নিজ অর্থায়নে ও যুবদল নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমে ব্রিজ দুইটি নির্মাণ করা হয়। সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ব্রিজ দুইটির উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক এ আর মামুন খান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান মিল্টন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব তাহসিন জামাল রুমেল, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইমরান হোসেন মনি এবং ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। স্থানীয় বাসিন্দারা জানান, ধনীসাফা ইউনিয়নের আলগীপাতাকাটা খালের ওপর ৭৫ ফুট দৈর্ঘ্য এবং মিরুখালী ইউনিয়নের বাদুরা খালের ওপর ২৫ ফুট দৈর্ঘ্যের কাঠের ব্রিজ দুইটি দীর্ঘদিন ভাঙা থাকায় স্কুল, মাদ্রাসা, বাজার ও ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী হাজার হাজার মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছিলেন।এ বিষয়ে এ আর মামুন খান বলেন, ঘূর্ণিঝড় আম্ফানে সেতু দুইটি ভেঙে যাওয়ার ফলে হাজার হাজার মানুষের দুর্ভোগের বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের মাধ্যমে জানতে পারি। সাধারণ মানুষের নিরাপদ চলাচলের সুবিধার্থে আমরা নিজেদের উদ্যোগে ব্রিজ দুইটি নির্মাণ করেছি। যুবদল সবসময় জনগণের কল্যাণে কাজ করে যেতে চায়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর