মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
সিরিজ সমতা আনল বাংলাদেশ বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষ তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করেছে: প্রধানমন্ত্রী তারেক রহমান তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকট: লাইনে দাঁড়িয়ে থেকেও মিলছে না জ্বালানি,ভোগান্তিতে জনজীবন ডুমুরিয়ায় পাষান্ড স্বামীর পরকীয়ায় বাধা দেয়ায় স্ত্রীকে পিটিয়ে জখম ইরানের সঙ্গে বসতে মার্কিন প্রতিনিধিদল পৌঁছাল ইসলামাবাদে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তী প্রচার মঞ্চে–সুপারস্টার মিঠুন চক্রবর্তী। কেশবপুরে জিম্মি করে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন

গোপালপুরে আড়াই বিঘা জমির ধান বিষ দিয়ে পুড়িয়েছে দুর্বৃত্তরা

গোপালপুর প্রতিনিধি: / ৯৫ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

টাঙ্গাইলের গোপালপুরে আড়াই বিঘা জমির আধা পাকা বোরো ধান বিষ প্রয়োগে পুড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ পারিবারিক শত্রুতার জেরে এমন অপরাধ সংঘটনের সত্যতা নিশ্চিত করেন।জানা যায়, গোপালপুর উপজেলার হাদিরা ইউনিয়নের কড়িয়াটা গ্রামের প্রকৌশলী হাবিব উদ্দীনের চাতুটিয়া মৌজার ৭৫ শতাংশ জমি বর্গা নিয়ে প্রতিবেশী ফরিদ শেখ এবার বোরোর আবাদ করেন। গত শনিবার রাতে একদল দুবৃত্ত ওই ধানী জমিতে বিষাক্ত কীটনাশক স্প্রে করে। ফলে জমির সব ধান গাছ ক্রমান্বয়ে মরে যায়। গোপালপুর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণকারি কর্মকর্তা এম.এ হালিম জানান, লিখিত অভিযোগের প্রেক্ষিতে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি এরাক্সন প্যারাকোয়েট -২০০ এসএল নামক বিষ প্রয়োগে ধানী জমি পুড়িয়ে দেয়ার আলামত খুঁজে পান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। জমির মালিক প্রকৌশলী হাবিব উদ্দীন এবং বর্গাদার ফরিদ শেখ দোষীদের শাস্তি দাবি করেন। তদন্তকারি অফিসার এবং গোপালপুর থানার এসআই চন্দন পাল ঘটনার সত্যতা স্বীকার করে জানান, পারিবারিক শত্রুতার কারণে বোরো জমির ধান পোড়ানোর ঘটনা ঘটেছে। আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। উল্লেখ্য, মাস খানেক আগে এই গ্রামেরই পশ্চিম পাড়ায় পারিবারিক শত্রুতার জেরে বিষ দিয়ে তিন বিঘা জমির বোরো ধান পুড়িয়ে দেয়ার ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর