বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফরে উন্নয়ন ও বিনিয়োগ অংশীদারিত্ব জোরদার হয়েছে : হুমায়ুন

খুলনার বটিয়াঘাটায় ভূমি অফিসের ছাদের ঢালাই ভেঙ্গে সেবা গ্রহীতা গুরুতর আহত

খুলনা থেকে ইয়াসিন মোল্লা : / ১৫২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায়ের প্রতিষ্ঠান বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসের ছাঁদের ভেন্টিলেটর ঢালাই ভেঙ্গে ভূমি অফিসে সেবা নিতে আসা সেবা গ্ৰহিতা মোঃ সেলিম নামের এক ব্যক্তি সহ আরো অনেকে গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানা গেছে ।গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার ভূমি মোঃ শরীফ শাওন এরকার্যালয়ের নিজস্ব রুমে সেবা প্রদানকালে এ ঘটনা ঘটে। গতকাল ভূমি অফিসের সেবা গ্রহীতাদের সেবা প্রদান কার্যদিবসের শুরুতে দীর্ঘ বছরের পুরনো নির্মাণকৃত জনাকীর্ণ ভবনের ছাদের ভেন্টিলেটরের ঢালাইয়ের কিছু অংশ অতর্কিত ভেঙ্গে উক্ত ভূমি অফিসে সেবা নিতে আসা সেবা গ্রহীতা মোঃ সেলিম নামের এক ব্যক্তি সহ আরো অনেকে গুরুত্ব আহত হয় । তবে অফিসের ভূমি সেবা কার্যক্রম পুরোটা শুরু হলে বড় ধরনের দুর্ঘটনার ঘটার সম্ভাবনা দেখা উল্লেখ্য খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায়ের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান উপজেলা ভূমি অফিস হলেও উক্ত অফিসটি সেবা প্রদানের কোন অনুকূল পরিবেশ নেই। উক্ত অফিসের সেবা প্রদানকারী কর্মকর্তা ও কর্মচারীরা এবং সেবা নিতে আসা সেবা গ্রহীতারা জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে। সর্বচ্চো রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান উপজেলা ভূমি অফিসের নিজেস্ব কার্যালয়ের ভবন না থাকায় উপজেলা পরিষদের একটি দীর্ঘ বছরের পুরাতন জনাকীর্ণ ভবনে জীবনের ঝুকি নিয়ে সেবা প্রদান করে আসছেন। অপরদিকে উপজেলা ভূমি অফিসের রুমের আয়তন ছোট এবং রুম স্বল্পতার কারণে সেবা গ্রহীতাদের বসার কোন ব্যবস্থা নেই । অতি দ্রুত ভূমি অফিসটি পুনঃ নির্মাণ পূর্বক স্থানান্তর বা ভবনটি সংস্কারকের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। এব্যাপারে সদ্য যোগদানকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরীফ শাওন এ প্রতিবেদককে বলেন, খুলনা বিভাগের সর্বোচ্চ রাজস্ব আদায় ও জনগুরুত্বপূর্ণ সেবা মূলক প্রতিষ্ঠান উপজেলা ভূমি অফিসটি অবহিত এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে । তিনি আরো বলেন, আমার অফিসের সকল স্টাফ ও ভূমি অফিসে সেবা গ্ৰহনকারী সুফলভোগীরা দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে সেবা প্রদান ও সুফলভোগীরা সেবা ভূমি গ্ৰহন করে আসছে । উপজেলা (ভূমি) অফিস সকল ভূমি মালিকগনের ও সকল জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের স্ব-স্ব ভূমির মালিকানা নিশ্চিত করে যে সেবামূলক প্রতিষ্ঠান । তার অবকাঠামো উন্নয়ন ব্যবস্থা এরকম হলে হয় না বলে আমি মনে করি । তবে বড় ধরনের দুর্ঘটনা ঘটার পূর্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করেন উক্ত ভূমি অফিসে সদ্য যোগদান কারী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর