শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

খুলনার ডুমুরিয়ায় বাস চাপায় ইঞ্জিন ভ্যানযাত্রী নিহত

ডুমুরিয়া প্রতিনিধি : / ১২২ টাইম ভিউ
আপডেট : শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

খুলনার ডুমুরিয়ায় দ্রুতগতি সম্পন্ন বাসের চাপায় মফিজুল ইসলাম নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এসময় অদক্ষ বাস চালকের ভুলে যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত হয়েছে কমপক্ষে ১০/১২ জন বাসযাত্রী। রোববার বেলা ১১ টার দিকে খুলনা সাতক্ষীরা মহাসড়কের চুকনগর সরদার বাড়ির কালভার্ট নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সাতক্ষীরা জেলা (মধুমোল্লার) ডাঙ্গি গ্রামের গোলাম মোস্তফার ছেলে।খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের এস আই মোঃ কামরুল ইসলাম জানায়, মুজিবুর রহমান গাজী নামে এক ইঞ্জিন ভ্যান চালক চাকুন্দিয়া মাদ্রাসা মোড় নামক স্থান হতে ৪ জন যাত্রী নিয়ে চুকনগর বাজার অভিমুখে যাচ্ছিলেন। এসময় সাতক্ষীরা থেকে ছেড়ে আসা খুলনা অভিমুখী একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌছুলে দ্রুতগতি সম্পন্ন বাসটি ইঞ্জিন ভ্যানটিকে চাপা দেয়৷ এসময় বাস চালক ইঞ্জিন ভ্যানের যাত্রীরা মারা গেছে এই আশঙ্কায় চলন্ত বাসের স্টিয়ারিং ছেড়ে বাস থেকে লাফিয়ে পড়ে৷ অল্পক্ষণের মধ্যেই বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশ ও ডুমুরিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসযাত্রী ও ভ্যানযাত্রীদের আহতদের উদ্ধার করে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর গুরুতর আহত কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মফিজুল ইসলামকে মৃত বলে ঘোষণা করে। আহত ফারুক হোসেন, কৌশি রায়, মুকুল বিশ্বাস খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। দূর্ঘটনা কবলিত বাস ও ক্ষতিগ্রস্ত ইঞ্জিন ভ্যানটি হাইওয়ে থানা পুলিশের হেফাজতে আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর