“সংঘাত নয়, সমপ্রীতির বাংলাদেশ গড়ি” স্লোগানকে সামনে রেখে (০৮ মার্চ ২০২৫) শনিবার দুপুরে যশোরের কেশবপুরে (পিএফজি)’র সম্মিলিত অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভা অনুষ্ঠিত হয়েছে।পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)’র উদ্যোগে শনিবার সকালে পরিত্রাণ কার্যালয়ের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। এফসিডিওর অর্থায়নে এবং দি হাঙ্গার প্রজেক্টের এমআইপিএস প্রকল্পের আওতায় আয়োজিত এ সভায় রাজনৈতিক, ধর্মীয় এবং জাতিগত সমপ্রীতি জোরদারের বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়।কেশবপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুল বক্তব্য উপস্থাপন করেন পিএফজি’র যশোর অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মোঃ খোরশেদ আলম।অনুষ্ঠানে পিএফজি’র ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এলাকা সমন্বয়কারী এস. এম রাজু জবেদ। সভায় কেশবপুর উপজেলায় শান্তি ও স্থি’তিশীলতা প্রতিষ্ঠার জন্য গৃহীত কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা প্রনয়োন এবং আক্রান্ত ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ডসমূহে পিস ইভেন্ট আয়োজন, ইউনিয়ন পর্যায়ে আন্তঃধর্মীয় সংলাপ, পিএফজির পিএফবিটি প্রশিক্ষণ বাস্তবায়ন, ইয়ুথদের সোশ্যাল অ্যাকশন প্লান বাস্তবায়ন পরিকল্পনা করা হয়। এছাড়া জানুয়ারি থেকে মার্চ ২০২৫ পর্যন্ত পিএফজি’র সদস্যদের সমপাদিত কাজের অগ্রগতি মুল্যায়ন এবং এপ্রিল ২০২৫ থেকে জুন ২০২৫ পর্যন্ত ত্রৈমাসিক কর্মপরিকল্পনা প্রনয়োন করা হয়। পিএফজি’র সমন্বয়কারী মুনছুর আজাদ এর সঞ্চালনায় মূল বক্তব্য সমন্বয় করেন এমআইপিএস প্রকল্পের যশোর রিজিওনের ফিল্ড কো-অর্ডিনেটর মো. আশরাফুজ্জামান।আরো বক্তব্য রাখেন পিস অ্যাম্বাসেডর সুপ্রভাত কুমার বসু, সুফিয়া পারভীন, সাংবাদিক মোতাহার হোসাইন, এম আব্দুল করিম, পরেশ দেবনাথ, জাতীয় পার্টির দপ্তর সমপাদক এম এ মান্নান, ইউপি সদস্য শাহানাজ পারভীন, নাগরিক সংগঠনের আব্দুল খালেক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আজিজুর রহমান আজিজ, সৈয়দ আকমল আলী, উজ্জল কুমার দাস, তরিকুল ইসলাম, এবং স্থানীয় রাজনৈতিক, ধর্মীয় ও জাতিগত সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এসময় আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে নারীদের সমপ্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখার গুরুত্ব তুলে ধরা হয় এবং নারীর ক্ষমতায়ন ও অংশগ্রহণ বৃদ্ধির ওপর আলোকপাত করা হয়।
এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি: “অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন” এই প্রতিবাদ্যকে সামনে রেখে শনিবার (৮ মার্চ-২৫) যশোরের কেশবপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রূপালী রানীর সভাপতিত্বে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন।উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা দপ্তরের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ স¤পাদক সহকারী অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর শাখার সভাপতি শামীম আখতার, উপজেলা সাংবাদিক সাইদুর রহমান সাঈদ, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা আফসানা আফিয়া, কেশবপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সম্রাট হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন অফিসার আঞ্জু মনোয়ারা, পুলিশ উপপরিদর্শক (এসআই) সাইমুন হোসাইন।