বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

কাউখালীতে ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি’র জনসভা

পিরোজপুর প্রতিনিধি: / ১৯৯ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন বিএনপি আয়োজিত তালুকদার হাটে মঙ্গলবার ১২ই এপ্রিল বিকেলে এক জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ মনিরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউখালী উপজেলা বিএনপির আহবায়ক সাবেক উপজেলা চেয়ারম্যান এস,এম আহসান কবির, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব ও যুবদল কেন্দ্রীয় সংসদের সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান মিয়া, বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য শাহ-ইমরান ফারুক, শাফিউল আজম দুলাল, বিএনপি’র যুগ্ন আহবায়ক জিয়াউল হাসান নিক্সন, গিয়াস উদ্দিন অলি, রফিকুল ইসলাম রফিক, যুবদলের সদস্য সচিব শারিফুল আজম সোহেল, শ্রমিক দলের দলের সাধারণ সম্পাদক ইউসুফ আলী আকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাকিব তালুকদার, ছাত্রদলের সদস্য সচিব শোয়াইব সিদ্দিক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রানা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক শাজাহান হাওলাদার, ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক ওবায়দুল্লাহ ফারাবী, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ আব্দুল্লাহ প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম সিপাই। উপস্থিত জনসাধারনের পক্ষে নেতৃত্ব দেন বিএনপি কর্মী আকছান সহ উওর শিয়ালকাঠির সাধারণ জনগন এবং ৫ নং শিয়ালকাঠি ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীরা। এ সময় বক্তারা বলেন, স্বৈরাচারী ফ্যাসিস সরকার বিগত ১৫ বছর সন্ত্রাস, নৈরাজ্য, হামলা মামলা দিয়ে এই এলাকার হাজার হাজার মানুষকে নির্যাতন করেছে। আজ এই জনপদ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাসমুক্ত তাই দেশনায়ক তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণকে সাথে নিয়ে তা প্রতিষ্ঠিত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর