শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা: তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ইউএনজিএ জয়ের কৃতিত্ব প্রধানমন্ত্রী তারেক রহমানের: পররাষ্ট্রমন্ত্রী জ্বালানি খাতে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার মৃত্যু: স্বাস্থ্যমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হলেন খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী

কলাপাড়ায় ১.৫ কিলোমিটার আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১১০ টাইম ভিউ
আপডেট : শনিবার, ০৬ জুন ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন

কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বাস্তবায়নাধীন স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) প্রকল্পের অর্থায়নে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের আনিপাড়া খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে আনিপাড়া খালের ১.৫ কিলোমিটার দৈর্ঘ্যের পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউছার হামিদ।এর আগে উত্তর-পূর্ব আনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। তিনি বলেন, খাল পুনঃখননের মাধ্যমে এলাকার জলাবদ্ধতা নিরসন হবে, কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।পটুয়াখালী বিএডিসির নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন ও চাকামইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবর রহমান।এছাড়াও বক্তব্য রাখেন আব্দুল ছালাম তালুকদার, ইঞ্জিনিয়ার মো. ইয়াকুব হোসেন, মো. মামুন সিকদার ও তারেক আনাম সুমন তালুকদার প্রমুখ। সভার সঞ্চালনায় ছিলেন কলাপাড়া বিএডিসির প্রকৌশলী সৈয়দ মোহাইমিনুল ইসলাম। স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষকরা জানান, দীর্ঘদিন পর খাল পুনঃখননের উদ্যোগ নেওয়ায় এলাকাবাসী উপকৃত হবে এবং কৃষি ও সেচ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর