বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

কলাপাড়ায় মামলা প্রত্যাহার বৃদ্ধ এনসান মৃধার মুক্তির দাবিতে মানববন্ধন বিক্ষোভ সমাবেশ

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১০৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

কলাপাড়ায় ১০ বছর বয়সী এক মাদ্রাসা ছাত্রী কে ধর্ষণ চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বৃদ্ধ এনছান আলী মৃধা ওরফে গেদুর (৬৫) মুক্তির দাবিতে দুই শতাধিক নারী-পুরুষ মানববন্ধন বিক্ষোভ সমাবেশ করেছে। মঙ্গলবার (১১ মার্চ) দুপুরে লোন্দা সড়কে এ কর্মসূচি পালিত হয়। গ্রামের নারী-পুরুষ বৃদ্ধ বয়সী মানুষ এ সমাবেশ মানববন্ধনে অংশ নেন। তারা এ মামলা মিথ্যা হয়রানিমূলক দাবি করে প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন বিএনপি নেতা হারুন মাতুব্বর, স্থানীয় বাসীন্দা কবির মোল্লা, শাহীন মোল্লা, সালেহা বেগম, সেলিনা বেগম প্রমুখ। বক্তারা দাবি করেন, গ্রেপ্তার হওয়া বৃদ্ধ এনসান মৃধাকে পরিকল্পিতভাবে হয়রাণির জন্য এই মামলাটি করা হয়েছে। এই মানুষটি এখন সঠিকভাবে চলাচল করতে পারেন না। মামলার বাদী নিজেদের অপকর্ম ঢাকতে এই পন্থা বেছে নিয়েছেন। তারা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি করেন।উল্লেখ্য, শনিবার (৮ মার্চ) সকালে ধানখালীর পশ্চিম লোন্দা গ্রাম থেকে এনসান মৃধা কে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় কলাপাড়া থানায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত এনসান মৃধা বর্তমানে জেল হাজতে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর