সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সাংবাদিকরা বস্তুনিষ্ঠ থাকলে অনেক সমস্যা দূর হয়ে যায় : স্থানীয় সরকার মন্ত্রী ড. মঈন খান দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুদককে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী

কলাপাড়ায় চার লাখ ইয়াবাসহ ১৬ পাচারকারী গ্রেফতার

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ৯৯ টাইম ভিউ
আপডেট : সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন

চার লাখ পিস ইয়াবাসহ ১৬ পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড ও র‍্যাব। কলাপাড়া উপজেলার মহিপুর থানার কুয়াকাটা সংলগ্নপশ্চিম সাগর মোহনা ও লেম্বুরবনে যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গত বুধবার রাত ৮ টা থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।শুক্রবার বেলা সাড়ে ১১ টায় মহিপুরের নিজামপুর কোষ্টগার্ড ষ্টেশন কার্যালয়ে কোষ্টগার্ড দক্ষিণ জোনের ষ্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার তানভীর আজবাল হৃদয় প্রেসব্রিফিংয়ে জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোস্টগার্ড ও র‍্যাব সদস্যরা কুয়াকাটা সমুদ্র সৈকত সংলগ্ন লেবুরবন সাগর মোহনায় অভিযান পরিচালনা করে। এসময় একটি নামবিহীন ট্রলারে অভিনব কায়দায় জালের মধ্যে লুকিয়ে সমুদ্রপথে পাচারকালে এক লাখ পিসসহ ১৬ পাচারকারীকে আটক করে। একই সময় লেবুরবনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি বস্তায় থাকা তিন লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক জেলেবেশে পাচারকারীরা হলেন, নবি হোসেন, মনির উদ্দিন, সোয়দ আলম, মোফাচ্ছেল হোসেন, মোবারক হোসেন, ছবুর আহম্মদ, সেলিম মাঝি, ওমর ফারুক, তহিদুল আলম, আবু তালেব, আব্দুল নবী, ফজলে করিম, মোস্থাক আহম্মদ, আব্দুল খালেক, আলফাত ও খলিল আহম্মদ। গ্রেফতারকৃতরা নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ চক্রটি সমুদ্র পথে দীর্ঘদিন ধরে এ মাদক পাচারের সাথে জড়িত বলে কোষ্টগার্ড সদস্যরা জানান। তবে এ চক্রের মূলহোতাকে গ্রেফতার করতে পারেনি। এমনকি তাকে চিহ্নিতও করা যায়নি। কোষ্টগার্ড জানায়, গ্রেফতার ১৬ মাদক পাচারকারী, জব্দ ট্রলার ও উদ্ধার করা চার লাখ পিস ইয়াবা মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ডের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। মহিপুর থানার ওসি মো: তরিকুল ইসলাম বলেন, থানায় মামলা রেকর্ডের পর আসামীদের কলাপাড়া আদালতে সোপর্দ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর