বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
আফগানিস্তানের অসুস্থ সায়েদ ইয়াসিন মাতিনের রোগ মুক্তি  কামনা, মানবিক সংহতির আহ্বান wipc  আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন

কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চোর চক্র; এবার বিএনপি নেতার বাসায় চুরি

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ / ১৪০ টাইম ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন

কলাপাড়ায় আবারো সক্রিয় হয়ে উঠেছে নিশি রাতের অতিথি চোর চক্র। এবার কলাপাড়া উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমানের বাসায় হানা দিয়ে স্বর্ণ অলংকার ও নগদ টাকা নিয়ে যায়। সোমবার রাত ৮ টার দিকে পৌর শহরের নাইয়াপট্টি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। বাসার সদর দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করে আলমারি, ওয়্যারড্রব ভেঙ্গে চুরি করে নিয়ে যায়। এ বিষয় সাইদুর রহমান বলেন, সন্ধ্যা সাতটার দিকে আমার পরিবার ও আমি ব্যক্তিগত কাজের জন্য বড় ভাইয়ের বাসায় যাই। সেখান থেকে বাসায় ফিরে দেখি ঘরের দরজার তালা ভাঙ্গা। আলমারি ড্রয়ার ভেঙে আংটি, গলার চেইন ও পাঁচ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এর আগে গত শনিবার সন্ধ্যায় পৌরশহরের ঐশি জুয়েলার্সের মালিক মহাদেব কর্মকারের চিংগরিয়া এলাকার বাসায় দুই নারীকে হাত, মুখ, চোখ বেধে মারধর করে নগদ দুই লাখ টাকা ও প্রায় ৬০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে গেছে। এ ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে এ বিষয় কলাপাড়া থানার অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল ইসলাম বলেন, এ বিষয়ে লিখিত কোন অভিযোগ পাইনি, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর