বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলকাতায়  কলাকাঁদি ও ফল ও ফুলের দাম আগুন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১৭২ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

আজ বিহারী সম্প্রদায়ের মানুষেরা পূজো দিতে, ছট পূজো হলো বিহারী সম্প্রদায়ের মানুষের বড় উৎসব, বাজনা বাদ্যি সহকারে পূজোত মেতে উঠবে, বাড়িতে বাড়িতে আত্মীয় স্বজন ভীড় জমাবে। এই ছট পূজো ২রা নভেম্বর থেকে শুরু হলেও, ৭ই নভেম্বর ৮ই নভেম্বর মূল উৎসব।

তাই সকলে ব্যস্ত বাজারে বাজারে কেনাকাটায়, বিক্রেতারা বিভিন্ন বাজারে কলার কাঁদি থেকে শুরু করে বিভিন্ন উপকরণ নিয়ে সাজিয়ে বসে আছেন, বিক্রেতারাও ভিড় জমাচ্ছেন বাজারে বাজারে তাদের পুজোর উপকরণ কেনার জন্য।‌

কিন্তু ক্রেতারা কিনতে এসে মুখ থুবড়ে পড়ছেন, কলা কাঁদি থেকে শুরু করে ফলমূলের দাম শুনে, একটা কলা কাঁদির দাম ৪৫০ থেকে ৬০০ টাকা পর্যন্ত। একটা নারকেলের দাম ৫০ টাকা থেকে শুরু, একটা গোটা আখের দাম ৫০ থেকে ৭৫ টাকা, আপেল ও নেশপাতি ১৫০ টাকা থেকে ২০০ টাকা কেজি, একটা ঝুড়ি দেড়শ টাকা, দাম শুনে ক্রেতাদের মাথায় হাত।

ক্রেতারা জানালেন আগের বছর যে করাটা দিয়ে আমরা ৩০০ থেকে ৩৫০ টাকায় কিনেছি সেই কলাকাতেই এবারে ৫০০ টাকা দাম বলছে, প্রতিটা জিনিসের দাম প্রায় ৩০ থেকে ৫০ টাকা বেড়ে গেছে, যাহার ফলে আমাদের বাজেট হিসাবের বাইরে চলে যাচ্ছে। এবারের ঠেকুয়ারো দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে।, কিন্তু আমাদেরও কিছু করার নাই, গঙ্গা মাকে সন্তুষ্ট করতে হবে,

বিক্রেতারা জানালেন আমরা কি করবো, আমাদেরকেউ সুদূর নদীয়া থেকে কিনে আনতে হচ্ছে। সেখানেই যেভাবে কলাকাঁদির দাম বলছে, আমরাও কিছুটা থমকে গিয়েছি কিনতে গিয়ে, যতটা জিনিস কিনে আনার দরকার ছিল, আমরা আনতে পারিনি টাকা কম পড়ায়। আগের বারের তুলনায় অনেকটাই কলা কাঁদি কম এনেছি। দিনে দিনে সব জিনিসের দাম এত বাড়ছে। খরচায় পোসাচ্ছে না।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর