বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কলকাতায় একদিকে জমে উঠেছে চৈত্র ছেলের শেষ দিন, অন্যদিকে পুজোর বাজার জমজমাট।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা : / ১০০ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সোমবার, চৈত্র মাসের শেষ দিন, আর এই শেষ দিনে বিভিন্ন মার্কেটে জমে উঠেছে কেনাকাটার ভীড়, প্রখর রৌদ্রতাপকে পিছনে ফেলে বেরিয়ে পড়েছে কেনাকাটা করতে, পরিবার ও ছোট ছোট ছেলে মেয়েদের নিয়ে। আবার একটি বছর অপেক্ষা করতে হবে এই চৈত্র ছেলের কেনাকাটার জন্য, বাঙ্গালীদের উৎসব শুভ নববর্ষ, তাই রাত পোহালেই ছেলেমেয়েরা মেতে উঠবে নতুন জামা কাপড় পড়ে বিভিন্ন দর্শনীয় স্থানে। পূজিত হবে দোকানে দোকানে লক্ষ্মী ও গণেশের আরাধনা, নতুন হালখাতা,

অন্যদিকে পসরা নিয়ে বসে বিক্রেতা থেকে শুরু করে দশকর্মার দোকান দারেরা। তাই বিভিন্ন বাজারে লক্ষ্মী প্রতিমা ও গণেশ নিয়ে পসরা সাজিয়ে বসে আছেন, একটি বছর পর আবার প্রতিটি দোকানে দোকানে লক্ষ্মী ও গণেশের পুজো। নতুন করে সেজে উঠবে দোকানগুলি।

একদিকে যেমন চৈত্র সেলের বাজার গরম, অন্যদিকে প্রতিমা ও ফল ফুলের দাম আগুন। ক্রেতারা বিপাকে, এক লাফে ফল থেকে শুরু করে ফুল ও ডাবে হাত দেওয়া মুশকিল, একটি ডাব ৫০ টাকা থেকে শুরু, কলার ডজন ৮০ টাকা, আপেল ২০০ টাকা, বেদানা দুশো টাকা, শসা‌ ৮০ টাকা, আঙ্গুর দেড়শ থেকে 200 টাকা, তেমনি ভীড় জমিয়েছে মিষ্টির দোকানে, দোকানিরা মিষ্টির অর্ডার দিতে ব্যস্ত, তাহাদের পছন্দ সই মিষ্টি অর্ডার দিতে দোকানে ভিড় জমিয়েছেন। সকাল হলেই শুরু হয়ে যাবে দোকানে দোকানে পূজার অর্চনা।

একটি বছর নানা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ,আনন্দ দুঃখ বেদনা মধ্য দিয়ে জীবন অতিবাহিত হওয়ার পর, বেদনা ভরা বিদায় দেওয়ার পর, আবার বাঙালীরা নতুন বছরকে আহ্বান করছে, নব রুপে আসো, নব সাজে আসো,, গাহি আমরা নতুনের গান, এসো প্রাণের বৈশাখ , শুভ নববর্ষ ১৪৩২ ।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা, পশ্চিমবঙ্গ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর