মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
মূলধারার গণমাধ্যমের পেশা চর্চায় অনৈতিক বাধা মোকাবিলায় ‘জিরো টলারেন্স’ : তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর শহীদ জিয়া স্মৃতি সংসদ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে মাজার জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি, শহীদ জিয়া স্মৃতি সংসদের নেতৃবৃন্দের অংশগ্রহণ জিয়াউর রহমানের আদর্শে দীক্ষিত হয়ে দেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম পর্যবেক্ষণে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখছেন প্রধানমন্ত্রী দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদে নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স : স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

কমলনগর ইউএনও’র বদলি প্রত্যাহারের দাবিতে জনসাধারণের মানববন্ধন

মোঃ নুর হোসেন,কমলনগর(লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ / ১১৮ টাইম ভিউ
আপডেট : মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুচিত্র রঞ্জন দাসের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সামনে বিভিন্ন পেশাজীবি লোকজন মানববন্ধনে অংশ নেন।মানববন্ধনে বক্তব্য রাখেন হাজিরহাট উপকূল কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল মোতালেব, তোরাবগঞ্জ কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন মুন্না, চরলরেন্স ইউনিয়ন জামায়াতের আমীর আনোয়ার হোসাইন, চরমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্য তারেক রহমান রকি ও জামায়াতের যুব বিভাগ হাজিরহাট ইউনিয়নের সভাপতি সাইফুল্লাহ মনির প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও একজন মানবিক ও জনবান্ধন কর্মকর্তা। তিনি বন্যাকালীন সময়ে বন্যা কবলিত এলাকায় সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন। লোকজনের যেকোন বিপদ-আপদে তিনি পাশে দাঁড়িয়েছেন। তার দায়িত্বপালনকালে কমলনগরের মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।

তারা আরও বলেন, ঘুষ-দুর্নীতির উর্ধ্বে থেকে তিনি উপজেলাবাসীর জন্য বিগত দুই বছর ধরে কাজ করে গেছেন। এ উপজেলা থেকে তাকে বদলি করা হয়েছে, এটা অপ্রত্যাশিত। ৫ আগস্ট আন্দোলনের পরবর্তী সময়ে যে প্রেক্ষাপট বা যে সংকট দেখা দিয়েছে, তিনি জনগণের সাথে সমন্বয় করে সেটা মোকাবিলা করতে সক্ষম হয়েছেন। এ ছাড়াও তিনি উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডকে অনেক দুর এগিয়ে নিয়ে গেছেন। আমরা একজন যোগ্য ইউএনও পেয়েছি। আমরা চাই, তাকে এ উপজেলাতে পুনঃবহাল করা হোক।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস ২০২২ সালের ৫ই ডিসেম্বর এ উপজেলায় ইউএনও হিসেবে যোগদান করেন। গত বছরের ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব জেতী প্রু এ উপজেলা থেকে তাকে লাকসাম পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা হতে হিসেবে পদায়ন করা হয়।

এ বিষয়ে ইউএনও সুচিত্র রঞ্জন দাস বলেন, আমাকে লাকসাম পৌরসভার প্রশাসক হিসেবে বদলী করা হয়েছে। এটা সরকারি সিদ্ধান্ত।

মানববন্ধনের বিষয়ে তিনি বলেন, আমার অতীত কর্মকাণ্ডে এ উপজেলার লোকজন হয়তো সন্তুষ্ট হয়ে আমাকে তাদের মাঝে রাখার জন্য মানববন্ধন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর