বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
আশুগঞ্জে পুলিশ ফাঁড়ির কক্ষে এসআইয়ের গুলিবিদ্ধ মরদেহ, আত্মহত্যার আশঙ্কা ৫০ লাখ রুপি ঋণ নিয়ে পরিশোধ ১ কোটি ১০ লাখ, তবুও প্রতারণার অভিযোগে আইনি নোটিশ পেলেন বেকাসির বাসিন্দা খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র উদ্ধার কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী দ্বিতীয় পদ্মা ও যমুনা সেতু এবং পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর আশুলিয়ায় মরহুম মীর আনাম আলী ও আনোয়ারা মোতালেব স্মৃতি সংসদের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত বইয়ের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে কলকাতায় বিশাল মিছিল পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের আশ্বাস, গ্রামীণ উন্নয়নে জোর ও কর্মীদের সম্মানিক বৃদ্ধির ইঙ্গিত মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: সর্বোচ্চ সম্মানসূচক অ্যাওয়ার্ডে ভূষিত লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী

ওআইসিভুক্ত মিশন প্রধানদের কাছে ভোটের প্রস্তুতি তুলে ধরবেন সিইসি

ডেস্ক রিপোর্ট : / ১০৬ টাইম ভিউ
আপডেট : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি) ভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের কাছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি তুলে ধরবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। এজন্য আগামী ১৭ মার্চ তাদের আমন্ত্রণ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।সংস্থাটির জনসংযোগ পরিচালক শরিফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৭ মার্চ নির্বাচন ভবনের সভাকক্ষে বেলা ১১টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। এতে ওআইসিভুক্ত দেশগুলোর বাংলাদেশ মিশন প্রধানদের ব্রিফ করবেন কমিশন। এর আগে যেমন ইউরোপীয় ইউনিয়নকে ব্রিফ করা হয়েছিল। এটাও তেমনি একটি প্রোগ্রাম। এতে সভাপতিত্ব করবেন সিইসি।জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরা ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের ভোটার কার্যক্রম ও প্রবাসীদের অনলাইন ভোটিং নিয়েও সহায়তা চাইবে কমিশন।বৈঠকে উপস্থিত হওয়ার জন্য আফগানিস্তান, আলজেরিয়া, ব্রুনাই দারুসসালাম, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, ইরাক, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, ফিলিস্তিন, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মিশন প্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে।আগামী ডিসেম্বরে ভোটের টার্গেট নিয়ে সকল প্রস্তুতি এগিয়ে নিচ্ছে ইসি। ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করেছে সংস্থাটি। রাজনৈতিক দল নিবন্ধনের বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। চলছে সীমানা পুনর্নির্ধারণের কাজ।এছাড়া সাতটি দেশে প্রবাসীদের ভোটার করে নেওয়ার কার্যক্রম চলছে। ৪০টি দেশে এই কার্যক্রম প্রসারিত করতে চায় ইসি। এক্ষেত্রে ওআইসিভুক্ত দেশগুলোতেই প্রবাসী বাংলাদেশির আধিক্য রয়েছে।এর আগে যুক্তরাজ্য, ইউএনডিপি, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থার সঙ্গে নির্বাচন নিয়ে আলোচনা করেছে ইসি। নির্বাচন যত ঘনিয়ে আসবে এই আলোচনা আরও বাড়তে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর