বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে : প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে সকল সম্প্রদায়ের অধিকার নিশ্চিত হবে : রাষ্ট্রপতি কৃষিপণ্যের আমদানি কমাতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী ও গুম-খুনের নির্দেশদাতা : স্পিকার আশুলিয়ায় চাঁদার দাবিতে সাংবাদিকের উপর হামলা , হত্যার হুমকিতে আতঙ্কে পরিবার আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী তারেক রহমান নৌভ্রমণে সাংবাদিক-পরিবারের মিলনমেলা, ঐক্যের বার্তা মিরপুর প্রেসক্লাবের। সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এসটিভি বাংলার প্রধান নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখার জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত

বিশেষ প্রতিনিধি : / ২০৩ টাইম ভিউ
আপডেট : বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : এসটিভি বাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী পরিচালক  রফিকুল ইসলাম পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (পিজেএ)-এর বাংলাদেশ শাখার জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি সংগঠনের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে এ পদে নির্বাচিত করা হয়। রফিকুল ইসলাম একজন আদর্শ, সৎ ও পেশাদার সাংবাদিক হিসেবে সুপরিচিত। তিনি দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমানুষের কথা তুলে ধরা এবং পেশাগত নৈতিকতা রক্ষায় তার ভূমিকা প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তার এ নির্বাচনে সাংবাদিক মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে। সহকর্মী ও শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, তার দক্ষ নেতৃত্ব ও অভিজ্ঞতার মাধ্যমে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বাংলাদেশ শাখা আরও গতিশীল ও সুসংগঠিত হবে এবং সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে। নবনির্বাচিত জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর